এক্সপ্লোর

বাজে কদমতলা ঘাটে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩

কলকাতা: বাজে কদমতলা ঘাটে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ৩ জন। পর্যাপ্ত নিরাপত্তা না থাকার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গণেশ পুজো উদ্যোক্তারা। তাঁদের অভিযোগ, বিসর্জনের সময় এলাকায় পুলিশের সংখ্যা ছিল হাতেগোনা। তাই দুর্ঘটনার পর অ্যাম্বুল্যান্স ও দমকলের সহায়তা পেতে দীর্ঘ সময় লেগে যায়। গতকাল রাত ১টা নাগাদ ইডেন গার্ডেন্স স্টেশন লাগোয়া বাজে কদমতলা ঘাটে ঠাকুর বিসর্জনের জন্য রেললাইন পার হওয়ার সময় ঘটেছে এই দুর্ঘটনা। অন্ধকারে বুঝতে না পেরে ৯ জন শ্রমিক প্রতিমা নিয়ে যাওয়ার সময় অন্ধকারে রেললাইনের ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। গণেশের হাত লাগে তারে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন বাপি মণ্ডল নামে এক শ্রমিক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রতিমার একাংশে আগুন লেগে যায়। লোহার ট্রলিতে বিদ্যুৎস্পৃষ্ট হন আরও ৯ জন। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। এঁদের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজে মারা যান পুজো উদ্যোক্তা, মাছ ব্যবসায়ী বিমল সাহানি। ৭ জন এখনও হাসপাতালে ভর্তি। পুজো উদ্যোক্তারা অভিযোগ করেন, প্রতিমা নিরঞ্জনের জায়গায় যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল না। দুর্ঘটনার পর দমকল ও পুলিশ আসতে দেরি করেছে, সঠিক সময়ে পাওয়া যায়নি অ্যাম্বুলেন্সও। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে ধরে তাঁরা বিক্ষোভও দেখান। খবর পেয়ে ডিসি সাউথ প্রবীণ ত্রিপাঠী আসেন। তাঁর সামনেই পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে। এর মধ্যে দমকল এসে প্রতিমার আগুন নেভায়। পুলিশই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget