এক্সপ্লোর

ক্যাবে তুলে নাবালিকাকে অপহরণ, শ্লীলতাহানির অভিযোগ রাজারহাটে

কলকাতা: নির্ভয়কাণ্ডের চার বছরের মাথায়  দিল্লিতে গাড়িতে তুলে তরুণীকে ধর্ষণের অভিযোগ। আর এর ঠিক তিন দিনের মাথায় এ রাজ্যে ঘটে গেল আরেকটি ঘটনা! অনলাইন ক্যাবে তুলে নিয়ে গিয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ রাজারহাটে। রাতভর ঘুরিয়ে তাকে নির্জন জায়গায় নামিয়ে দিয়ে চম্পট দেয় ২ অভিযুক্ত।

শনিবার রাত দেড়টা নাগাদ রাজারহাট থানা এলাকার বাসিন্দা ওই কিশোরী শৌচকর্ম করার জন্য বাড়ির বাইরে এসেছিল। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল  অনলাইন ক্যাবের একটি গাড়ি। পরিবারের দাবি, আচমকা মুখ চেপে ধরে বছর পনেরোর ওই কিশোরীকে জোর করে গাড়িতে তোলে এক যুবক। গাড়িতে তখন আরও একজন বসে ছিল।

নাবালিকাকে নিয়ে কয়েক ঘণ্টা ধরে রাজারহাট ও নিউটাউনের বিভিন্ন এলাকায় গাড়িটি ঘোরে। চলন্ত গাড়িতে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মুখ চেপে ধরে রাখায় এক সময় সংজ্ঞাহীন হয়ে পড়েছিল কিশোরী। জ্ঞান ফিরলে ভোররাতে চিনার পার্কের এক জায়গায় কিশোরীকে নামিয়ে দেয় তারা।

স্থানীয়দের কাছ থেকে একটি মোবাইল ফোন জোগাড় করে কোনওমতে বাড়িতে খবর দেয় নাবালিকা। পরে আত্মীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। রবিবার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। কিশোরীর বয়ান নেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত রকি কিশোরীর পরিচিত। সম্প্রতি একটি অনুষ্ঠান বাড়িতে তাদের আলাপ হয়। তারপর থেকে কিশোরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করত সে।

এই ঘটনায় শ্লীলতাহানি ও অপহরণ, একই উদ্দেশে অপরাধ সংগঠিত করার ধারায় মামলা রুজু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট সব রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ।

গত অগাস্টে একই রকম একটি ঘটনায় বেআব্রু হয়ে গিয়েছিল কলকাতার নারী নিরাপত্তা। ব্রোবোর্ন রোডের ফুটপাথবাসী এক নাবালিকাকে জোর করে গাড়ি তুলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।গাড়ির মধ্যেই নির্যাতিতাকে গলা টিপে খুন করে দেহ ফেলে দেওয়া হয় তপসিয়া খালে।

এবার নাবালিকা নির্যাতনের ঘটনায় প্রশ্নের মুখে রাজারহাটের নিরাপত্তা!

কিশোরীকে নিয়ে কয়েক ঘণ্টা ধরে একটি গাড়ি এলাকা চষে ফেলল, অথচ সেটা কারও নজরে এল না! কী করছিল পুলিশের টহলদারি ভ্যান? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget