এক্সপ্লোর

পাহাড় সমস্যা সমাধানে তামাঙ্গের সঙ্গী হয়ে নবান্নে ৩ মোর্চা বিধায়ক, আলোচনা ইতিবাচক: মুখ্যমন্ত্রী

কলকাতা:  পাহাড় নিয়ে বৈঠক এবার দার্জিলিঙে। ২১ নভেম্বর পিনটেল ভিলেজে আলোচনা। তামাঙ্গের সঙ্গী হয়ে নবান্নে ৩ মোর্চা বিধায়ক। ইতিবাচক আলোচনা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক আগেই ছন্দে ফিরেছে দার্জিলিং, কালিম্পং। এই শান্তিকে বজায় রাখতে পাহাড় ইস্যুতে সোমবার নবান্নে ফের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে ছিলেন বিনয় তামাং ও অনীত থাপা।ছিলেন জিএনএলএফের ৪ এবং অখিল ভারতীয় গোর্খা লিগের ২ প্রতিনিধি।বৈঠকে যোগ দেন পাহাড়ের তৃণমূল নেতারাও। আজকের বৈঠক ইতিবাচক। পাহাড়ের সব দল বৈঠকে যোগ দিয়েছিল। শান্তি ও সুস্থিতি রক্ষার জন্য আমরা এককাট্টা হয়ে লড়ব, আজকের বৈঠকের পর বলেন মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকে যোগ দেন, পাহাড়ের তিন মোর্চা বিধায়ক অমর সিং রাই (দার্জিলিং) রোহিত শর্মা (কার্শিয়ং)এবং সরিতা রাই (কালিম্পং)। এঁরা প্রত্যেকেই এক সময় বিমল গুরুঙ্গ ঘনিষ্ঠ ছিলেন। আজ তাঁরাই বিনয় তামাং-অনীত থাপার সঙ্গে নবান্নে হাজির। মোর্চার তিন বিধায়কের উপস্থিতিকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, এখানে পাহাড়ের তিন বিধায়ক আছেন। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন। এরাই পাহাড়ের আসল প্রতিনিধি। আমাদের সঙ্গে কথা বলার পরিবর্তে যাদের বিরুদ্ধে ইউএপিএ মামলা রয়েছে, তাদের সঙ্গে কথা বলছে। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে রাজ্য বিজেপি। তবে আগের বৈঠক গুলিতে যোগ দিলেও, এদিন নবান্নের বৈঠকে আসেনি হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি। প্রশ্ন উঠছে, তাহলে এটা কি গুরুঙ্গ বিরোধী শিবিরে ফাটলের ইঙ্গিত? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, হয়তো কোনও ব্যক্তিগত সমস্যা ছিল, তাই তিনি আসেননি। তারপরই জানান, আগামী ২১ নভেম্বর বিকেল ৪টেয় পিনটেল ভিলেজে ফের বৈঠক হবে। পাহাড় অশান্ত হওয়ার পর এই প্রথম পাহাড় নিয়ে বৈঠক হবে পাহাড়েই। দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলায় ধাক্কা খেয়েছে পাহাড়ের উন্নয়নের গতি। সেই উন্নয়নে গতি এনে, পাহাড়বাসীর মুখে হাসি ফোটানোই লক্ষ্য সরকারের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget