এক্সপ্লোর

বন্ধ হচ্ছে বেঙ্গল কেমিক্যালস? প্রস্তাব দিয়ে কেন্দ্রের চিঠি

কলকাতা: এবার কি বন্ধ হতে চলেছে শতাব্দী প্রাচীন বেঙ্গল কেমিক্যালস? দীর্ঘদিন রুগ্ন এই সংস্থাকে বন্ধ করার প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে চিঠিও এসে পৌঁছেছে। সেই চিঠিতে বলা হয়েছে আর্থিক লোকসানের বোঝা বৃদ্ধি পাওয়ার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রস্তাবের বিরোধিতা করেছে সিটু ও বিজেপি। ১১৫ বছরের ঐতিহ্য। সঙ্গে জড়িয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতি!! ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন সেই বেঙ্গল কেমিক্যালসের দরজাই কি চিরতরে বন্ধ হতে চলেছে? সংস্থাকে পাঠানো কেন্দ্রীয় সরকারের একটি চিঠি ঘিরে তৈরি হল এই আশঙ্কা। ব্যবসা-বিমুখ বাঙালি! বিশ্ববাসীর এই প্রাচীন ধারনাকে ভুল প্রমাণ করতে বেঙ্গল কেমিক্যালসের জন্ম। পথ চলা শুরু ১৯০১ সালে। বহু বছর ধরে বাঙালির ব্যবসায়িক আইকন হয়ে থেকেছে বেঙ্গল কেমিক্যালস। সেই কারখানার ভবিষ্যতই এবার অন্ধকারের মুখে!! সার ও রসায়ন মন্ত্রকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে লোকসানে চলছে বেঙ্গল কেমিক্যালস। রুগ্ন এই সংস্থা এবার বন্ধ করে দেওয়া হোক। বেঙ্গল কেমিক্যালস সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণের কাজ। এই পরিস্থিতিতে কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন কর্মচারীরা। কেন্দ্রের চিঠির কথা জানতে পেরে সরব সংস্থার শ্রমিক সংগঠনগুলিও। কেন্দ্রের সিদ্ধান্ত হলেও বাঙালির মর্যাদার কথা ভেবে বিরোধিতায় সামিল বিজেপি। ১৯০১-এ ৯১ নম্বর সার্কুলার রোডে ৭০০ টাকা পুঁজিতে শুরু হয় বেঙ্গল কেমিক্যালসের পথ চলা। ধীরে ধীরে সংস্থার ন্যাপথলিন ও ফিনাইলের সুনাম ছড়ায় সর্বত্র। ষাটের দশক থেকে সুদিন শেষ হয়ে আসে সংস্থার। ১৯৭৭ সালে বেঙ্গল কেমিক্যালস অধিগ্রহণ করে কেন্দ্র। কিন্তু তারপরও সংকট কাটেনি। কেন্দ্রের চিঠিতে এই সঙ্কট আরও ঘনীভূত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget