এক্সপ্লোর

মোবাইল ফোন সোয়াইপ করান গেটে, কলকাতা মেট্রোরেলে আসছে স্মার্ট টিকিট

কলকাতা: সব ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই কলকাতা মেট্রোরেলে চালু হতে চলেছে স্মার্ট ডিজিটাল টিকিট সিস্টেম।  যেখানে বর্তমানে স্মার্ট কার্ডের মতো মোবাইল ফোন গেটে সোয়াইপ করালেই তা খুলে যাবে! এমনটাই জানা গিয়েছে।

কেমনভাবে কাজ করবে এই নতুন সিস্টেম? কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা জানিয়েছেন, প্রথমে মোবাইল ফোনে মেট্রোরেলের অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অনলাইনে টিকিট কিনতে হবে। টিকিট কিনলেই, সংশ্লিষ্ট ফোনে একটি কুইক রেসপন্স (কিউআর) কোড পাঠানো হবে।

আধিকারিকরা জানান, এটিই হবে, ওই যাত্রীর নম্বর। অর্থাৎ, ঠিক ডিজিটাল ওয়ালেটে ব্যবহৃত কিউআর কোডের মত, এক্ষেত্রেও, এই কোডের মাধ্যমে লেনদেন হবে। সফরের সময়ে, প্ল্যাটফর্মের স্মার্ট গেটে ওই কোড সামনে ধরতে হবে।

metro-ac-train1

জানা গিয়েছে, গেটে থাকা সেন্সর ওই কোড চিনে নেবে এবং গেট খুলে যাবে। বেরনোর সময়ও ঠিক একইভাবে মোবাইল ফোনে থাকা কোডটি গেটের সামনে আনলে ফের একজিট বা বাইরে বেরনোর গেট খুলে যাবে।

মেট্রোরেল সূত্রে খবর, মেট্রোরেলের সদর দফতরে এই নতুন ব্যবস্থার পরীক্ষা সফলভাবে হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রেল বোর্ডের সদস্য (ট্রাফিক) মহম্মদ জামশেদ এবং জেনারেল ম্যানেজার এম সি চৌহ্বান।

জানা গিয়েছে, নতুন সিস্টেমের কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে। গোটা সিস্টেমটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (ক্রিস)। মেট্রোরেলের আশা, আগামী কয়েকমাসের মধ্যেই এই আধুনিক সিস্টেম চালু হয়ে যাবে।

ক্রিসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই সিস্টেমকে কার্যকর করার জন্য এখন বর্তমান স্মার্ট গেটগুলিতে প্রয়োজনীয় সফটওয়্যার পরিবর্তন করা হচ্ছে, যাতে মোবাইল কিউআর কোড তা চিনতে পারে।

09metmetro

তিনি আরও জানান, রেলমন্ত্রী সুরেশ প্রভু চাইছেন না, বুকিং কাউন্টারগুলিতে মানুষ পাঁচ মিনিটি কাটান। তাই, যে সকল মানুষ বর্তমানে কাউন্টার থেকে টিকিট কেনেন, তাঁদের কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

তাঁর মতে, মেট্রোরেলের মত শহুরে যানবাহনের ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা বেশি কার্যকর কারণ, এখানে বেশিরভাগ মানুষ স্মার্টফোন ও অ্যাপ ব্যবহারের সঙ্গে ভালভাবে অবগত।

ওই আধিকারিক জানান, ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে রেলের সংরক্ষিত টিকিট কাটা যায়। এখন তা অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও প্রসারিত করা হয়েছে। তিনি যোগ করেন, মেট্রোরেলের ক্ষেত্রে অবশ্য সিস্টেম বেশি জটিল। কারণ, এখানে জায়গা কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget