এক্সপ্লোর
ফ্রান্সে জঙ্গি হামলা, সতর্ক লালবাজার

কলকাতা: ফ্রান্সে জঙ্গি হামলার পরই সতর্ক লালবাজার। পাঁচটি দেশের কনসাল জেনারেলের সঙ্গে জরুরি নিরাপত্তা-বৈঠক করলেন পুলিশ কমিশনার রাজীব কুমার। এই বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান ও রাশিয়ার কনসাল জেনারেল। দূতাবাসগুলির নিরাপত্তায় যাতে কোনও ঘাটতি না থাকে, দূতাবাসের কর্মীদের সম্পর্কে খুঁটিনাটি তথ্য যাতে কনসাল জেনারেলদের কাছে থাকে, তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরে ব্রিটেন ও আমেরিকার কনসাল জেনারেলের সঙ্গেও রাজীব কুমার বৈঠক করবেন বলে লালবাজার সূত্রে খবর।
Before You Go
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















