এক্সপ্লোর

আদালতে আত্মহত্যার হুমকি কুণালের

কলকাতা: বিচার প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে আদালতেই আত্মহত্যার হুমকি দিলেন সারদাকাণ্ডে জেলবন্দি কুণাল ঘোষ। সিবিআইয়ের হাতে সারদা তদন্ত সংক্রান্ত ৩টি সিডি তুলে দেওয়া নিয়ে কুণালের আবেদন মানতে অস্বীকার করাতেই এজলাসে ভেঙে পড়েন সাসপেন্ডেড তৃণমূল সাসংদ। আদালতে দাঁড়িয়েই সিবিআই-র তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আড়াই বছর ধরে সারদাকাণ্ডে জেল বন্দি কুণাল ঘোষ। এমনকী, হুমকি দেন আদালতেই একদিন আত্মহত্যা করবেন। ঘটনাস্থল নগর দায়রা আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরবিন্দ মিশ্র-র এজলাস। মঙ্গলবার দুপুরে শুনানির সময় আইনজীবীর হাত দিয়ে বিচারকের কাছে ৩টি সিডি দেন কুণাল। তাঁর দাবি, সিডিতে সারদা-মামলা সংক্রান্ত কিছু নথি ও ভিডিও ফুটেজ আছে। কুণালের দাবি, কোর্ট মারফত সিডিগুলি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। তদন্তে অগ্রগতির জন্যই তিনি তথ্য দিতে চান। আগেও একাধিকবার সারদাকাণ্ডে প্রত্যক্ষভাবে যুক্ত কয়েকজনের নাম ও তাঁদের সম্পর্কে তথ্য সিবিআইকে দিয়েছেন। কিন্তু ২০১৪ সালের অক্টোবর মাসে সিবিআই যে চার্জশিট দেয়, তাতে ওইসব তথ্যের প্রতিফলন ছিল না। তাই তিনি ফের কিছু তথ্য দিতে চান। কিন্তু সিবিআইয়ের আইনজীবী বিরোধিতা করে বলেন, তদন্তকারী অফিসারের দায়িত্ব, তদন্তের জন্য প্রয়োজনীয় নথি, প্রমাণ, সাক্ষ্য ইত্যাদি জোগাড় করা। কাদের জেরা করা হবে, তাও তদন্তকারী অফিসারের নিজস্ব বিষয়। তাই কুণালের দেওয়া তথ্য প্রয়োজন নেই। তদন্ত প্রক্রিয়া শেষের পর যদি মনে হয়, তখন তিনি আদালতে এইসব তথ্য জানাবেন। এরপরেই এজলাসে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কুণাল। বলেন, আমি জেলে আটকে আছি, সিবিআই শুধুই বলে যাচ্ছে তদন্ত চলছে। তথ্য দিতে চাইলেও নিতে চাইছে না। বিচারের নামে প্রহসন হচ্ছে, ছেলেখেলা হচ্ছে। এভাবে চললে আমি একদিন আদালতেই আত্মহত্যা করব। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী আসে আদালত চত্বরে। এজলাস থেকে কোর্ট লক আপে নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষকে। এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ জুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget