এক্সপ্লোর

নোট বাতিল: কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত মানব না,পথে নেমে প্রতিবাদের হুঁশিয়ারি মমতার

কলকাতা:  নোট বাতিল কাণ্ডে দিল্লির পর এবার কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের সামনে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিস্থিতি দেখতে দিল্লি থেকে ফিরেই ফের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী। খবর নিতে গেলেন আরবিআই-এর সামনে। গেলেন ক্যানিং স্ট্রিট-বড়বাজারে। কথা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত তিনি মানবেন না। তাঁর দাবি, ৫০০ টাকা নিয়ে রাজ্যের সঙ্গে বৈষম্য চলছে, অন্য রাজ্যে ৫০০-র নোট দেওয়া হলেও, রাজ্যে হয়নি। ছাত্ররা স্কুল-কলেজে ফি দিতে পারছে না, রবি শস্য উত্পাদন ব্যাহত হচ্ছে, মানুষ খাবে কী? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর দাবি, ভারতে কোথাও নোট মজুত নেই, প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কোনও ব্যবস্থা নেই। কেন্দ্রকে জনবিরোধী বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মোদী সরকারকে লুঠেরা বলে তোপ দাগেন তিনি। নোট বাতিলকাণ্ডে ট্যুইটারেও আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলাতেও বিধিনিষেধ জারি হয়েছে। সাধারণ মানুষের টাকা সুরক্ষিত আছে তো? গোটা দেশ জানতে চাইছে। গ্রামের মানুষ কাঁদছে। কৃষকরা কাঁদছে। মানুষ খাবে কী? প্লাস্টিক?   মুখ্যমন্ত্রীর দাবি, মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে ২ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা জিডিপি-র লোকসান হবে, সঙ্কটে চা-চট শিল্প। মুখ্যমন্ত্রী মনে করেন এটা গোটা দেশের সমস্যা, অবিলম্বে নোট বাতিল সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। বাজারে স্থিতাবস্থা আনতে পুরনো ৫০০-র নোট চালু হোক, দেশ দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে, দাবি মমতার। তিনদিন সময় দিয়েছেন, নোট বদলের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি মমতার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget