এক্সপ্লোর
নোট বাতিলের কথা মনে পড়ে যাচ্ছে, দেশে আর্থিক জরুরি অবস্থা চলছে? কয়েকটি রাজ্যে নগদের আকালে ট্যুইট মমতার

কলকাতা: কয়েকটি রাজ্যে নগদের আকাল তৈরি হওয়ার খবরে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে। এ ঘটনা নোট বাতিলের হয়রানির দিনগুলি মনে পড়িয়ে দিচ্ছে বলে ট্যুইট করে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?
Seeing reports of ATMs running out of cash in several States. Big notes missing. Reminder of #DeMonetisation days. Is there a Financial Emergency going on in the country? #CashCrunch #CashlessATMs
— Mamata Banerjee (@MamataOfficial) April 17, 2018
গুজরাত, মহারাষ্ট্রের একাংশ, মধ্যপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার মতো রাজ্যগুলিতে নগদের সঙ্কট দেখা দিয়েছে আচমকাই। এটিএমে টাকা মিলছে না। যদিও পর্যাপ্তের চেয়েও বেশি নগদ অর্থ বাজারে চালু রয়েছে বলে জানিয়ে আশ্বস্ত করতে চেয়েছেন অরুণ জেটলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, সামগ্রিকভাবে প্রয়োজনের তুলনায় বেশি নোট রয়েছে। কয়েকটি জায়গায় 'আচমকা ও অস্বাভাবিক' চাহিদা বৃদ্ধির ফলে সাময়িক অভাব দেখা দিয়েছে। তবে দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে মমতা ট্যুইট করেন, একাধিক রাজ্যে এটিএমে নগদ ফুরিয়ে যাওয়ার খবর দেখছি। বড় অঙ্কের নোট উধাও। নোট বাতিলের দিনগুলির স্মৃতি ফিরে এল। #CashCrunch #CashlessATMs হ্যাশট্যাগও দেন তিনি। আরও পড়ুন
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
ব্যবসা-বাণিজ্যের
খবর
নির্বাচন ২০২৬
























