এক্সপ্লোর

বরানগরে সোনার দোকানে চুরি, ধৃত ম্যানেজার

কলকাতা: সরষের মধ্যেই ভূত! গয়নার দোকানে চুরির ঘটনায় জালে ম্যানেজার! বরানগরের নেতাজি কলোনিতে সোনার গয়নার দোকানে চুরির ঘটনায় প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল, নেপথ্যে জড়িত পরিচিত কেউ। কারণ, ৯টি তালা চাবি দিয়ে খুলে চুরি হয়! একটি তালাও ভাঙা হয়নি! এখানেই সন্দেহ জোরাল হয় তদন্তকারীদের। অপরিচিত কেউ হলে তালাগুলি ভাঙা হত। কিন্তু পরিচিত বলেই চাবি দিয়ে খোলা হয়েছে। সেই সূত্রেই ২৪ ঘণ্টার মধ্যে চুরির কিনারা। পুলিশ সূত্রে খবর, দোকান মালিকের অভিযোগ, মাস দুয়েক আগেও তাঁর দোকান থেকে প্রায় ২ লক্ষ টাকার সোনার গয়না খোয়া যায়। সেই ঘটনায় দোকানের ১৫ বছরের পুরনো ম্যানেজার বিকাশ শাসমল জড়িত ছিলেন বলে দাবি দোকান মালিকের। স্বভাবতই তদন্তকারীদের সন্দেহের তালিকায় শীর্ষেই ছিলেন দোকান ম্যানেজার। শুক্রবার রাতে হাওড়ার উদয়নারায়ণপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় দোকান ম্যানেজার বিকাশকে। পুলিশ সূত্রে খবর, জেরায় অপরাধ কবুল করেছেন ধৃত ম্যানেজার। জেরায় তাঁর দাবি, ৩০০ গ্রাম সোনার গয়না ও ১৫ হাজার টাকা চুরি হয়েছে। কিন্তু, দোকান মালিকের দাবি, চুরি গিয়েছে ৮০০ গ্রাম সোনা ও ৩০ হাজার টাকা। দুই দাবির সত্যতাই যাচাই করে দেখছেন তদন্তকারীরা। যদিও এখনও চুরি যাওয়া টাকা বা সোনা, কোনওটাই উদ্ধার হয়নি। তদন্তকারীদের অনুমান, শুধু দোকান ম্যানেজার একা নন, ঘটনায় জড়িত আরও কয়েকজন। বাকিদের খোঁজ পেতে ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা। কিন্তু দোকানের ১৫ বছরের পুরনো কর্মচারী হয়েও কেন এমন করলেন ম্যানেজার? মাস দুয়েক আগে চুরির ঘটনায় সতর্ক করার পরও কেন নিজেকে শোধরালেন না বিকাশ শাসমল? বিশ্বাসের এই প্রতিদান? প্রশ্ন দোকান মালিকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget