এক্সপ্লোর

নারদ স্টিং কাণ্ড: ফের চক্রান্তের অভিযোগ মমতার, ধামাচাপা দেওয়ার চেষ্টা, পাল্টা তোপ বিরোধীদের

কলকাতা: তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনই আবার স্টিং কাণ্ডে চক্রান্তের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টিং কাণ্ডে তদন্তের নির্দেশ দেওয়ার পরের দিনই ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীদের দাঁড়ালেন পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে দলীয় কর্মশলা থেকে ফের তুললেন চক্রান্তের অভিযোগ। আর এ নিয়েই সমালোচনায় সরব বিরোধীরা। তাদের দাবি, তদন্তের নামে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। শাসক দলের শীর্ষ নেতারা অবশ্য তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নারদ নিউজের স্টিং কাণ্ডে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে দাঁড়িয়ে স্টিং কাণ্ডে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার দলীয় কর্মশালা থেকে ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে তদন্তের নির্দেশ দিতে গিয়ে শুক্রবারই মুখ্যমন্ত্রী দাবি করেন, স্টিংয়ের পিছনে কোনও চক্রান্ত রয়েছে। এদিনও তাঁর গলায় বারবার কার্যত সেই সুরই শোনা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচনের সময় তৃণমূলকে জনমানসে হেয়ো করার জন্যই স্টিং অপারেশন করা হয়। এর নেপথ্যে যারা রয়েছে, তাদের মুখোশ খুলে দেওয়ারও হুমকি দেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, কলকাতার পুলিশ কমিশনারকে দিয়ে স্টিং কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে জনমানসে দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা করছেন তৃণমূলনেত্রী। স্টিং কাণ্ডের পিছনে চক্রান্ত রয়েছে, এই অভিযোগ করে এবং ফিরহাদ, শুভেন্দুদের পাশে দাঁড়িয়ে দলীয় স্তরেও একই ধরনের বার্তা দিতে চাইলেন তিনি। আর মমতার এই অবস্থান নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের দাবি, তদন্ত হলে তা করানো হোক কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে। কেউ কেউ একধাপ এগিয়ে রাজ্য সরকারের তদন্তকে আইওয়াশ বলেও দাবি করেছেন। যদিও, তৃণমূল নেতারা এসবে কান দিতে নারাজ। নেত্রীর মতো তাঁরাও চক্রান্তের অভিযোগ তুলেছেন। ১৪ মার্চ নারদ নিউজের স্টিং সামনে আসার পর তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজনীতি। এবার স্টিং কাণ্ডে তদন্তের নির্দেশ ঘিরেও চাপানউতোর চলছেই।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget