এক্সপ্লোর

শহুরে বুদ্ধিজীবীরা খুশি না হলেও বিমুদ্রাকরণ স্বাগত জানিয়েছেন গ্রাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ, অভিমত নারায়ণমূর্তির

কলকাতা: গ্রামের মানুষ নোট বাতিলকে স্বাগত জানিয়েছেন বলে অভিমত জানালেন ইনফোসিসের সহকারী প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি। দেশের তথ্য ও প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব বুধবার কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-র বিমুদ্রাকরণের পদক্ষেপ সংক্রান্ত এক আলোচনাসভায় বলেন, আমি অর্থনীতির বিশেষজ্ঞ পন্ডিত নই, তবে দেখেছি, শহুরে বুদ্ধিজীবীরা বিমুদ্রাকরণে খুশি না হলেও গ্রামীণ ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে স্বাগতই জানিয়েছেন। নিজে অর্থনীতির লোক নন বলে ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের পিছনের যুক্তিটা তাঁরও বোধগম্য হয়নি বলে জানিয়েছেন নারায়ণমূর্তি। তিনি বলেন, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে দেখেছি, কোনও কারণবশতঃ পুরানো ৫০০ টাকার নোট বাতিল করে সরকার দ্রুত ওই আর্থিক অঙ্কের নতুন নোট চালু করেছিল, এমনকী আরও বড় অঙ্কের, ২০০০ টাকার নোটও নিয়ে এল। কেন এমন হল, সেটা একজন বিশেষজ্ঞই বলতে পারেন। আমি বুঝি না, পণ্ডিতদের জিজ্ঞাসা করা উচিত। আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারত লো-টেক প্রযুক্তির নির্মাণে গুরুত্ব দেয়নি। কিন্তু পঞ্চাশের আমল থেকেই জাপান বা চিনের মতো দেশ সেই পথে হেঁটেছে। কিন্তু তারা শুধুমাত্র লো-টেক নির্ভর নির্মাণকাজেরই উপযুক্ত। ১৯৫০-এর সময় থেকেই অর্থনীতিবিদদের এদিকে নজর দেওয়া উচিত ছিল। অটোমেশন ও মানুষের মধ্যে সঠিক ভারসাম্য থাকা উচিত বলে অভিমত জানিয়ে তিনি বলেন, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত নির্মাণকাজ বা পরিষেবায় অটোমেশন চালু করব না, এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। একটা ভারসাম্য রাখতে হবে আমাদের। পণ্য, পরিষেবায় আন্তর্জাতিক স্তরে পাল্লা দিতে হবে আমাদের, তবে ঘরোয়া উদ্দেশ্যে অটোমেশন চালাব ধীর লয়ে। তিনি এও বলেন, দেশের ৭৫ শতাংশ শিশু স্কুলে যায়, কিন্তু অষ্টম ক্লাস পর্যন্ত পৌঁছনোর আগেই পড়াশোনা ছেড়ে দেয়, যা দুর্ভাগ্যজনক। এর ফলে ২২ বছর বয়সে গিয়ে তাদের কাজের প্রয়োজন হয়।

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget