এক্সপ্লোর

‘গাফিলতিতে’ নার্সের মৃত্যু! সল্টলেকে আমরি হাসপাতালে বিক্ষোভ

কলকাতা: হাসপাতালের সামনে যেন রণক্ষেত্রে। যাঁর সেবা শুশ্রূষায় রোগীরা সুস্থ হন, সেই নার্সই মারা গেলেন চিকিৎ‍সায় গাফিলতিতে। এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় সল্টলেকে আমরি হাসপাতালের কাছে। দফায় দফায় বিক্ষোভ দেখান মৃত নার্সের সহকর্মীরা। অভিযোগ, ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে হাসপাতালের কর্তাদের উপরও। যদিও এ নিয়ে কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। যে নার্সের মৃত্যু ঘিরে এত উত্তেজনা সেই বছর চব্বিশের উমা জেস-এর বাড়ি ওড়িশার রউরকেল্লায়। সাড়ে তিন বছর ধরে কাজ করেন সল্টলেকের আমরি হাসপাতালে। একটি ফ্লোরে তিনি নার্সদের ইনচার্জ পদে ছিলেন। সহকর্মীদের দাবি, কয়েকদিন ধরেই উমা অসুস্থ ছিলেন। ছুটির আর্জি জানালেও কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি। বুধবার রাতে হাসপাতালে ডিউটি করার সময় তাঁর প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়। তখন তাঁকে এমারজেন্সিতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, নার্সিং সুপারিনটেন্ডেন্ট উমাকে বলেন, ইএসআই হাসপাতালে গিয়ে সিটি স্ক্যান করাতে। কিন্তু, কেন আমরিতেই করানো হবে না? এই প্রশ্ন তোলেন সহকর্মীরা। অভিযোগ, তখন ওই নার্সকে ব্যথা কমানো এবং ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে শুইয়ে রাখা হয়। সহকর্মীদের দাবি, সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একসময় অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া আইটিইউতে। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ উমাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর সহকর্মীদের দাবি, চিকিৎ‍সায় গাফিলতির জেরেই এ ভাবে অকালে মৃত্যু হল উমার। আমরি কর্তৃপক্ষের দাবি, পুরো ঘটনার তদন্ত হচ্ছে। কারও গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget