এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট: হস্তক্ষেপ করবে না আদালত, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তুলোধোনা নির্বাচন কমিশনকে

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নাতীত নয়। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে সেটা প্রত্যাশিত কিন্তু তাদের ভূমিকায় মানুষের ভুরু কুঁচকোচ্ছে। এভাবেই পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। মনোনয়নের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন কংগ্রেস নেতা ঋজু ঘোষাল। সেই মামলায় বিচারপতি সমাদ্দার জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের কাজে আদালত হস্তক্ষেপ করবে না। তবে পর্যবেক্ষণে তিনি বলেছেন, কমিশনের দিকে অভিযোগের আঙুল উঠেছে। ৩ দিনের বদলে ১ দিনে ভোট করানোর সিদ্ধান্ত এমন কিছু প্রশ্ন তুলছে যা ঠিকমত পরিকল্পনা থাকলে এড়ানো যেত। তাঁর পর্যবেক্ষণ, কমিশন সিঙ্গল বেঞ্চের ২০ এপ্রিলের রায় যথাযথভাবে মানেনি। তারা স্বচ্ছভাবে কাজ করবে এটাই কাম্য কিন্তু তারা নিজেরাই আইনি জটিলতা তৈরি করেছে। বিচারপতি আরও বলেছেন, ভোট নির্দিষ্ট সময়ে হওয়া উচিত ঠিকই কিন্তু তার মানে এই নয় যে নির্বাচন কমিশন একতরফাভাবে কাজ করবে বা যা ইচ্ছে তাই করবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, আইন মেনে কাজ না করলে তারা মানুষের বিশ্বাস পাবে কী করে। এদিকে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের বেঞ্চে মঙ্গলবার পঞ্চায়েত ভোটে নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতি আজ জানিয়েছেন, অন্যান্য বেঞ্চ পঞ্চায়েত সংক্রান্ত সব মামলার কী রায় দিচ্ছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট তাঁর এজলাসে জমা দিতে হবে। অন্য বেঞ্চের রায় দেখে এই মামলার শুনানি চালু করবেন তিনি।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget