এক্সপ্লোর

সরকার ও কমিশনের মতানৈক্য, পঞ্চায়েত ভোট কবে এবং ক’দফায়, জানা গেল না মঙ্গলবারও

কলকাতা: মনোনয়নের অতিরিক্ত দিনের পর পেরিয়ে গেল আরও ২৪ ঘণ্টা। কিন্তু, মঙ্গলবারও জানা গেল না পঞ্চায়েত ভোট কবে এবং ক’দফায় হবে। এদিন দুপুর একটা দশ নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বৈঠক করতে আসেন পঞ্চায়েত দফতরের ওএসডি সৌরভ দাস। প্রায় ৫০ মিনিট বৈঠক করে। দুপুর ২টো ১০ নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তিনি। সূত্রের খবর, ভোটের নির্ঘণ্ট নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মতানৈক্য তৈরি হয়। রাজ্য সরকার চায়, রমজানের আগে ভোট শেষ করতে। সেক্ষেত্রে একদফায় ভোট করতেও তাদের আপত্তি নেই। আর কমিশন চায় তিন দফায় ভোট করতে। না হলে অন্তত দু’দফায়। ২৩ তারিখ যেহেতু মনোনয়ন দাখিল পর্ব শেষ হয়েছে, তাই বিধি অনুযায়ী ন্যূনতম ২১ দিনের ব্যবধান রেখে ১৪ মে-র আগে ভোট করা সম্ভব নয়। সেক্ষেত্রে কমিশনের আলোচনায় প্রাথমিকভাবে ১৫ ও ১৭ মে ভোটা করার কথা উঠে আসে। কমিশনের দফতর থেকে নবান্নে ফিরে প্রথমে মুখ্যসচিব, তারপর মুখ্যমন্ত্রী এবং তারপর ফের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন পঞ্চায়েত দফতরের ওএসডি। কিন্তু, এরপরও ভোট কবে এবং ক’দফায় হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কমিশনের কাছে যে সব অভিযোগ আসবে, সেগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। নিরাপত্তা সংক্রান্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে, তা নিয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কার্যকরী বৈঠক করতে হবে কমিশনকে। এরপরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। কী সিদ্ধান্ত নেওয়া হল, তা রিপোর্ট আকারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে পেশ করতে হবে। সূত্রের খবর, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে নির্ঘণ্ট ঘোষণা করতে চাইছে কমিশন। অন্যদিকে, রাজ্যও রায়ের কপি দেখে তবেই এবিষয়ে সিদ্ধান্ত নিতে চায়। বুধবার রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হতে পারে। তারপর পঞ্চায়েত ভোটের দিনক্ষণ জানা যায় কিনা, সেদিকেই নজর সকলের। এদিকে, মনোনয়ন দিতে না পারার অভিযোগে এদিন রাজ্য নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভ দেখান মধ্য কলকাতা কংগ্রেসের কর্মীরা। পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে বিক্ষোভকারী কংগ্রেস নেতাদের আটক করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget