এক্সপ্লোর

দুষ্কৃতীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বোড়াল

বোড়াল: অপরাধমূলক কাজকর্ম ঘিরে এলাকায় জনরোষ পুঞ্জীভূত হচ্ছিল। শনিবার এক প্রতিবাদীকে রাস্তার ওপর গুলি করার ঘটনা ঘিরে সেই জনরোষ আছড়ে পড়ল বোড়ালের রাস্তায়। যাদের প্রশ্রয়ে এলাকায় দুষ্কৃতী বাড়বাড়ন্তের অভিযোগ, তাদের বাড়ি ও অফিসে ভাঙচুর চালাল ক্ষিপ্ত জনতা। ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। স্থানীয় সূত্রে খবর, অমিত ঘোষ নামে এক স্থানীয় যুবক রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝরাস্তায় সরলদিঘির কাছে বাইকের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় তিনি বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েন। অভিযোগ, আচমকাই রাতের অন্ধকার ফুঁড়ে বাইক নিয়ে সেখানে হাজির হয় শ্যামল ও বাপ্পা নামে যুই যুবক। কোনও কথা না বলে তারা অমিতকে বেধড়ক মারধর শুরু করে। স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ শীল সহ কয়েকজন এই দৃশ্য দেখতে পেয়ে অমিতকে সাহায্য করতে এগিয়ে আসেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ান তাঁরা। এককাট্টা প্রতিবাদের মুখে সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা। অভিযোগ, এরপর কিছুক্ষণ পরই শ্যামল ও বাপ্পা হাতে রিভলভার নিয়ে মোটরবাইকে চড়ে ফিরে আসে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে জনে জনে প্রশ্ন করতে থাকে বিশ্বনাথ কোথায়? বিশ্বনাথ তখন বোড়ালের ভট্টাচার্য পাড়ার কাছে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেখানে গিয়ে সটান তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় শ্যামল, বাপ্পারা। তারপরই রিভলভার বার করে বিশ্বনাথকে গুলি করে। গুলি লাগে তাঁর পেটে। স্থানীয় বাসিন্দারাই বিশ্বনাথকে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যান। আপাতত তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি। প্রতিবাদী বিশ্বনাথের গুলিবিদ্ধ হওয়ার এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে বোড়ালবাসী। শ্যামল, বাপ্পাদের বিরুদ্ধে এলাকায় জনরোষ ছিলই। এই খবরে যেন বারুদের স্তূপে ফুলকি পড়ে। রবিবার সকাল থেকে অভিযুক্তদের বাড়ি ও অফিসে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ আপাতত অভিযুক্ত শ্যামলকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget