এক্সপ্লোর

বাজারে আগুন, নাভিশ্বাস আমজনতার

কলকাতা: মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজনীতির কড়াই ফুটছে। রান্নাঘরে কিন্তু আঁচ কমেনি। কলকাতার বাজারগুলিতে জ্যোতি আলুর দাম দীর্ঘদিন ধরে কেজি প্রতি ২০ টাকা থাকলেও, গত দু’এক দিনে তা বেড়ে আবার ২২ টাকা হয়েছে। ১ কেজি চন্দ্রমুখীর দাম ২৪-২৬ টাকা। সম্প্রতি কেজি প্রতি ১৪ টাকা দরে আলু দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। কয়েকটি বাজারে তা মিললেও, বেশ কিছু বাজারে সেই সস্তার আলু পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ডালের বাজারও দীর্ঘদিন ধরেই চড়া। দাম কমার নাম নেই। এখন প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৫০ টাকা। মুসুর ১০০ থেকে ১১০। অড়হর ১৩০ থেকে ১৫০। গোটা ছোলা ১০০। কাবলি ছোলা ১৬০। ছোলার ডাল ১১০ থেকে ১২০ এবং বিউলির ডালের দাম ঘোরাফেরা করছে ১৫০ থেকে ১৬০ টাকার মধ্যে। সব্জি কিনতে গেলেও মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। কেজি প্রতি পটলের দাম ২৫ থেকে ৩০ টাকা। ঢ্যাঁড়শ ২০ থেকে ৩০ ঝিঙে ২৫ থেকে ৪০ উচ্ছে ৩০ থেকে ৪০ টমেটো বিকোচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। মাছও কম যায় না। আধ কেজি ওজনের ইলিশ হলেই ৫০০ থেকে ৬০০ টাকা হাঁকছেন বিক্রেতারা। এক কেজি পেরোলে ১২০০ থেকে ১৫০০টাকা। কাটা রুই ও কাতলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে বাজার থেকে অনেককেই ব্যাজার মুখে বাড়ি ফিরতে হচ্ছে। তাঁদের প্রশ্ন একটাই, মূল্যবৃদ্ধি ইস্যুকে সামনে রেখে রাজনীতি তো হচ্ছে, কিন্তু, দাম কবে কমবে? আদৌ কমবে তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget