এক্সপ্লোর

প্রাথমিক শিক্ষকপদে নিয়োগ: বহাল ২০০৯-এর প্যানেল, স্বস্তিতে রাজ্য সরকার

কলকাতা: ২০০৯ সালের প্যানেল অনুযায়ী প্রাথমিক শিক্ষকপদে নিয়োগের সিদ্ধান্ত বহাল। সিঙ্গল বেঞ্চের প্যানেল পুর্নবিন্যাসের রায় খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্বস্তিতে রাজ্য সরকার। শুক্রবার মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিয়ে হাইকোর্টের বিচারপতি সৌমিত্র পাল ও বিচারপতি মীর দারা শেখোর ডিভিশন বেঞ্চ বলে, ওই প্যানেল অনুযায়ী প্রায় ২৮ হাজার শিক্ষক এখন শিক্ষকতা করছেন। তাঁদের জীবন ও জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা যায় না। ২০০৬ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন রাজ্য সরকার। পরীক্ষার পর, ২০০৯ সালে তৈরি হয় প্যানেল। ২০১০ সালে প্যানেলভুক্ত চাকরীপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়। ২০১১ সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ১৯৯৫-৯৬ থেকে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী পিটিটিআই-এর প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের প্রত্যেককে নিয়োগের সময় অতিরিক্ত বাইশ নম্বর দিতে হবে৷ কিন্তু পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিযোগ, এই নম্বর তাঁদের দেওয়া হচ্ছিল না৷ নম্বর না দেওয়ার অভিযোগ ও ২০০৯ সালের প্যানেল বাতিলের দাবিতে ২০১২ সালে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন পিটিটিআই প্রশিক্ষিত চাকরীপ্রার্থী। সেই মামলার প্রেক্ষিতে গত ১২ এপ্রিল, ২০০৯ সালের প্যানেল পুর্নবিন্যাসের নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি,  পিটিটিআই প্রশিক্ষিতদের অতিরিক্ত ২২ নম্বর দেওয়ার নির্দেশও দেন বিচারপতি। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। শুক্রবার সেই মামলাতেই খারিজ সিঙ্গল বেঞ্চের রায়।

সেরা শিরোনাম

UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

ভিডিও

North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget