এক্সপ্লোর

কলকাতা থেকে জেলায় বৃষ্টিতে স্বস্তি, ঝড়ে দুর্ভোগ

কলকাতা: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির ফলে অসহ্য গরমে সাময়িক স্বস্তি এলেও, ঝড়ে দুর্ভোগেও পড়তে হল মানুষকে। সাঁইথিয়ায় গাছ পড়ে ব্যাহত ট্রেন চলাচল। কলকাতায় বইল ঝোড়ো হাওয়া। ভাঙল গাছও। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়, জানাল আবহাওয়া দফতর। জেলা থেকে কলকাতা, তীব্র গরমের হাঁসফাঁস অবস্থার মধ্যে স্বস্তি-অস্বস্তির দোলাচল। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পারদ ছিল ঊর্ধ্বমুখী। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে দুপুরের পর থেকেই বদলে যায় পরিস্থিতি। কলকাতা সহ বিভিন্ন জেলায় বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। সাদার্ন অ্যাভিনিউ ও বিডন স্ট্রিটে ভেঙে পড়ে গাছ। বিঘ্নিত হয় যান চলাচল। একই কারণে বিঘ্ন ঘটে চক্ররেল চলাচলেও। গাছ পড়ে বিঘ্নিত হয় হাওড়া ও শিয়ালদা শাখার ট্রেন চলাচলও। দক্ষিণ পূর্ব রেলের রামরাজাতলা, দাশনগর, ঘোড়াঘাটা এবং পূর্ব রেলের হিন্দমোটর স্টেশনের কাছে গাছ পড়ে যায়। বাতিল করা হয় দু জোড়া পাঁশকুড়া লোকাল। ছাড়তে দেরি হয় কয়েকটি দূরপাল্লার ট্রেনও। একই ছবি হুগলির বিভিন্ন স্টেশনে। ঝড়ের তীব্রতায় গাছ ভেঙে পড়ে বীরভূমের রামপুরহাট ও সিউড়িতে। সাঁইথিয়ায় ওভারহেড তার ছিঁড়ে বিপর্যস্ত হয় রেল চলাচল। সাঁইথিয়া স্টেশনে আটকে পড়ে শতাব্দী এক্সপ্রেস। মহম্মদবাজারে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি। দুপুর ৩টে নাগাদ নামে বৃষ্টি নামে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে। কোথাও কোথাও হয় শিলাবৃষ্টি। ঝড়ের দাপটে পাঞ্চেত বাঁধের পুরনো হাইড্রলিক ক্রেন ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় পুরুলিয়া-ধানবাদ রাস্তা। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আসানসোলেও। উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকায় এদিন দুপুরের পর শুরু হয় ধূলোর ঝড়। গরম থেকে স্বস্তি পেলেও ধুলে ঝড়ে নাকাল হতে হয় মানুষকে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গ সহ আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও নদিয়াতে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। শুক্রবার সকাল থেকে আবার চড়া হবে রোদ। ঊর্ধ্বমুখী হবে পারদ।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Doctors Rally | মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি নেই পুলিশের, বউবাজারে উত্তেজনা
Nitin Gadkari | পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা । বিরাট ঘোষণা গডকড়ীর #nitingadkari
Congress Rally on Constitution Day | গড়িয়াহাট থেকে কংগ্রেসের সংবিধান রক্ষা মার্চ #congress
Subhomoy Maitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget