এক্সপ্লোর

আজ বসতে পারে ২টি স্টেন্ট, স্থিতিশীল সৌরভ

গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে।

  কলকাতা : সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল রাতে তাঁর ভাল ঘুমও হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির উপস্থিতিতে আজ তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে, সৌরভের দুটি ধমনীর ব্লকেজ দেখে নিতে চাইছেন চিকিত্‍সকরা। প্রয়োজন বুঝলে আজই ২টি স্টেন্ট বসানো হতে পারে। দেবী শেঠির পাশাপাশি, সৌরভের পরিবারের সিদ্ধান্তে মুম্বই থেকে আসছেন একজন বিশেষজ্ঞ চিকিত্‍সক।  গতকাল দুপুরে বুকে ব্যথা অনুভব করায় বিসিসিআই সভাপতিকে ই এম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ৭ জানুয়ারি তিনি উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। আগেরবার উডল্যান্ডসে তাঁর বুকে একটি স্টেন্ট বসানো হয়। গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি জানান, শরীরের মধ্যে কেমিক্যাল চেঞ্জ হয়ে এমন ব্লকেজ হতে পারে, নির্দিষ্ট কারণ নেই। অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে উডল্যান্ডস হাসপাতালে যান দেবী শেট্টি। তখন হাসপাতালেই ছিলেন সৌরভের স্ত্রী ডোনা এবং দাদা স্নেহাশিস। প্রথমে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেট্টি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। দেবী শেট্টি বলেন, "ওঁকে ঠিক সময়ে আনা হয়েছিল, ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেছেন, একদম ঠিক, এটা খুব একটা বড় সমস্যা তৈরি করবে না, কোনও বড় রকম সমস্যা নেই, বাড়ি যাওয়ার পরদিন থেকেই উনি কর্মজীবনে ফিরতে পারবেন, উনি যেহেতু ফিট, তাই অল্প ব্লকেজ, যে কোনও সাধারণ মানুষের ৪০ পার হলেই চেকআপে থাকা উচিত।" তবে সৌরভের অসুস্থতার পরই নানা মহলে এই প্রশ্নও উঠছে, তাঁর ওপর কি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনও চাপ তৈরি হয়েছিল? তার জেরেই কি হঠাৎ‍ অসুস্থ হয়ে পড়েন? আর তাই প্রত্যাশিতভাবেই দেবী শেট্টির কাছে এই প্রশ্নও করা হয়েছিল, বর্তমান শারীরিক পরিস্থিতিতে কি সৌরভ রাজনীতিতে নামতে পারবেন? অত্যন্ত কৌশলে সেই প্রশ্ন এড়িয়ে যান বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ। আপাতত অবশ্য ফের উদ্বেগ তৈরি হয়েছে সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget