এক্সপ্লোর

দুঃস্থ, মেধাবি ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার দায়িত্ব নেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্যের দুঃস্থ ও মেধাবি পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই ও জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের ১৩৭ জন কৃতীকে সম্বর্ধনা দেয় সরকার। আলিপুরের সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মেধা বিশ্বসেরা। সেই মেধা দিয়েই রাজ্য থেকে বিশ্বকে জয় করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, মেধাকে বাংলায় কাজে লাগাও। বিদেশে পড়তে গেলেও বাংলায় ফিরে এসো। বাংলার মেধাই সেরা। মেধা দিয়ে রাজ্যকে সমৃদ্ধ কর। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে জয়েন্ট এন্ট্রান্স-- দারিদ্রের সঙ্গে লড়াই করে কৃতিত্বেরর নজির গড়েছে বহু পড়ুয়া। উচ্চশিক্ষায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বলেন, গরিব হওয়াটা অপরাধ নয়। পড়াশোনা বন্ধ হবে না। কর্ম দিয়ে প্রতিষ্ঠিত হও সরকার সব রকম সাহায্য করবে। তাঁর ঘোষণা, অর্থের অবাবে কারও পড়াশোনা বন্ধ হবে না। সরকার পাশে আছে। এমনকী কৃতীদের কাছে, আইপিএস, আইএএস হওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার নতুন নিয়ম করছে। মেধাবি ও দুঃস্থ পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি, অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নতুন ৬০০০ স্কুল তৈরি করেছে সরকার। হয়েছে ১৬টি নতুন বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার আসন বেড়েছে সাড়ে ৪ লক্ষ। এমবিবিএস-এ আসন বেড়েছে ২০০০। চালু হয়েছে ২০০ কোটি টাকার বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পাশাপাশি, দিল্লি বোর্ডের পড়ুয়ারাও যার সুবিধা পাবে। মুখ্যমন্ত্রীকে এদিন এত কাছে থেকে পেয়ে উচ্ছ্বসিত কৃতীরা। কৃতী ছাত্রছাত্রীদের সঙ্গে এসেছিলেন তাঁদের বাবা-মা, শিক্ষকরা। অনুষ্ঠান শেষে খুশি তাঁরাও।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget