এক্সপ্লোর

টেট-মামলা: রাজ্যকে হুঁশিয়ারি হাইকোর্টের

কলকাতা: টেট-মামলায় এবার রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি সিএস কারনান বলেন, রাজ্য যদি কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে অপ্রশিক্ষিতদের নিয়োগের সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন করে থাকে, তাহলে বড়সড় সমস্যায় পড়তে হবে রাজ্যকে। প্রাথমিক প্রশিক্ষণহীনদের নিয়োগ বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের দাবি, রাজ্যে প্রাথমিক শূন্যপদের তুলনা ৬৯ শতাংশ বেশি প্রশিক্ষিত কর্মপ্রার্থী রয়েছে। প্রাথমিকের শিক্ষকপদে নিয়োগের জন্য প্রশিক্ষণহীন প্রার্থীরাও যাতে পরীক্ষায় বসতে পারেন, তার জন্য গত বছর কেন্দ্রের কাছে আবেদন করে রাজ্য সরকার। ২০১৫-র ১ এপ্রিল কেন্দ্র সেই আবেদনে সাড়া দিয়ে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই সুযোগ বাড়ায় কেন্দ্র। কিন্তু ওই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় মামলা করেন কিছু প্রশিক্ষিত প্রার্থী। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে প্রাথমিক প্রশিক্ষণহীনদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিএস কারনান। পাশাপাশি, কেন্দ্রে কাছে  প্রশিক্ষণহীনদের নিয়োগের সময়সীমা বাড়ানো যে আবেদন রাজ্য করেছে, সেই আবেদনপত্রেরও কপি পেশ করার নির্দেশ দেন। কিন্তু, শুক্রবার সেই আবেদনের কপি জমা না দেওয়ায় রাজ্যকে হুঁশিয়ারি দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ, আগামী মঙ্গলবারের মধ্যে রাজ্যকে কেন্দ্রের কাছে করা আবেদনের কপি জমা দিতে হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget