এক্সপ্লোর

১০ আসনে অন্তর্ঘাত? তৃণমূলে ময়নাতদন্ত

কলকাতা: বিপুল জয়ের পর তৃণমূলের অন্দরে এখন ময়নাতদন্ত। অন্তত ১০টি আসনে অন্তর্ঘাতের কারণে তাদের পরাজয় হয়েছে বলে মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকাতে কড়া পদক্ষেপ নিতে চান তৃণমূলনেত্রী। ইতিমধ্যেই এ নিয়ে সংশ্লিষ্ট সকলের কাছেই রিপোর্ট চেয়েছে কালীঘাট।   দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে এবারের বিধানসভা ভোটে জিতেছে তৃণমূল। তাদের ঝুলিতে ২১১টি আসন। কিন্তু, তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করছে, কমপক্ষে আরও ১০টি আসনে তারা অনায়াসে জিততে পারত। মূলত দলীয় অন্তর্ঘাতের কারণেই এই আসনগুলি তাদের হাতছাড়া হয়েছে। আসনগুলি হল, হাওড়ার আমতা, নদিয়ার রানাঘাট উত্তর-পশ্চিম এবং রানাঘাট দক্ষিণ, বাঁকুড়ার বড়জোড়া, পূর্ব মেদিনীপুরের তমলুক ও হলদিয়া, উত্তর ২৪ পরগনার কামারহাটি ও বাগদা, দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট   এই সব আসনগুলিতে তৃণমূলের হারের জন্য কারা দায়ী তা নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা সভাপতির কাছে রিপোর্ট চেয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি, পরাজিত প্রার্থীদের থেকেও আলাদা রিপোর্ট চেয়েছে তারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন পরাজিত প্রার্থী রিপোর্ট জমা দিয়েছেন কালীঘাটে। এই সব রিপোর্টে যাঁদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি, তা নিজস্ব সূত্র মারফৎ‍ যাচাই করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অন্তর্ঘাতের অভিযোগ প্রমাণিত হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা।   বুধবার কালীঘাটে, নবনির্বাচিত জনপ্রতিনিধি এবং সাংসদদের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকার জন্য বেশ কয়েকজন পরাজিত প্রার্থীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, বৈঠকে ওই দশটি আসনে হারার কারণ নিয়েও পর্যালোচনা হবে।   ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে দলকে কড়া শৃঙ্খলায় বাঁধতে চান তৃণমূলনেত্রী। নানা কড়া ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়ে তিনি দলের সর্বস্তরে সেই বার্তাই দেবেন বলে ধারণা পর্যবেক্ষকদের একাংশের। তারা এও মনে করছে, মানুষের বিপুল সমর্থন তৃণমূলনেত্রীর পক্ষে যাওয়ায়, এ কাজ তিনি মসৃণভাবে করতে পারবেন। যা দলের ভাবমূর্তি উজ্জ্বলে সাহায্য করবে।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget