এক্সপ্লোর

মমতার সফরের আগে দার্জিলিঙে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দার্জিলিং:  মুখ্যমন্ত্রীর সফরের আগে, বিমল গুরুঙ্গের একদা খাসতালুক, দার্জিলিঙের লিম্বু বস্তি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটতেই অস্ত্র মজুত করেছিলেন গুরুঙ্গ। সিকিম থেকে পেয়েছিলেন দেড় কোটি টাকার সাহায্য। চাঞ্চল্যকর দাবি জেলা পুলিশের। সোমবার দার্জিলিঙে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। এরমধ্যেই ঠিক গতকাল, দার্জিলিং থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গত সপ্তাহে বিমল গুরুঙ্গের গাড়ির চালক, সিদ্ধান্ত কামিকে গ্রেফতার করে পুলিশ। তারপর চলে লাগাতার জেরা। গুরুঙ্গের এই বিশ্বস্ত গাড়ির চালককে নিয়েই রবিবার লিম্বু বস্তিতে শুরু হয় তল্লাশি। জঙ্গল ঘেরা এই লিম্বু বস্তি একসময় দাপিয়ে বেড়াতেন গুরুঙ্গ। এখান থেকে আগেও অস্ত্র-বিস্ফোরক উদ্ধার হয়েছে। রবিবার মাটি খুঁড়ে উদ্ধার হয়, ৩টি দেশি রাইফেল, ১৫ রাউন্ড কার্তুজ, ২২টি ধারাল অস্ত্র এবং জলপাই রঙের জামা তৈরির কাপড়। এই উদ্ধারের পর দার্জিলিঙের এসপি (অপারেশনস) অমরনাথ কে জানান, যা অস্ত্র আছে, তার মাত্র ২-৩ শতাংশ হল এটা...বাকি অস্ত্রের খোঁজ চালানো হচ্ছে। পুলিশের দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে হাঁটতেই অস্ত্র মজুত করেছিলেন বিমল গুরুং এবং তাঁকে অর্থ দিয়ে সাহায্য করেছিল সিকিম সরকার। সূত্রের খবর, বিমল গুরুঙ্গের গাড়ি চালককে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে, আর কোথায় কোথায় অস্ত্র লুকনো আছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Embed widget