এক্সপ্লোর

মানস ভুঁইয়াকে দল থেকে বহিষ্কারের সুপারিশ প্রদেশ কংগ্রেসের

কলকাতা: ভাইয়ের পথে হেঁটে দাদার তৃণমূলে যাওয়া নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই মানস ভুঁইয়াকে দল থেকেই বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন অধীর চৌধুরী বলেন, সাসপেনশন একইসঙ্গে বহিষ্কারের জন্য সুপারিশ করেছি। আমরা চাই, যত তাড়াতাড়ি হোক দল থেকে তাড়াতে। উনি তৃণমূলের কুনকি হাতি। আমাদের দলের ক্ষতি করছেন। মানসকে কুনকি হাতি বলে আক্রমণ করে, পরোক্ষে তৃণমূলের হয়ে কংগ্রেসের ঘর ভাঙানোর অভিযোগই করলেন প্রদেশ সভাপতি। শুক্রবার, বিধানসভায় বৈঠকে বসে কংগ্রেস পরিষদীয় দল। বৈঠকে ছিলেন অধীর চৌধুরীও। এই বৈঠকেই, নেপাল মাহাতো-সহ কংগ্রেসের সিংহভাগ বিধায়কই মানস ভুঁইয়ার বিরুদ্ধে সুর চড়ান। তাঁদের অভিযোগ, মানসের জন্য বার বার তাঁদের চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে। তাঁরা দাবি করেন, সবংয়ের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অধীর চৌধুরী তাঁদের লিখিত ভাবে প্রস্তাব দিতে বলেন। তখন, লিখিত প্রস্তাবে মানসকে কংগ্রেসের পরিষদীয় দল থেকে সাসপেন্ড করার আর্জি জানানো হয়। এরপরই, একধাপ এগিয়ে মানসকে দল থেকেই বহিষ্কারের আর্জি জানিয়ে এ কে অ্যান্টনিকে চিঠি লেখেন অধীর চৌধুরী। কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান, অ্যান্টনিকে লেখা চিঠির সঙ্গে, বিধায়কদের চিঠিটিও জুড়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এতকিছুর পরেও মানস ভুঁইয়া অবশ্য নিজের অবস্থানে অনড়। তিনি এ দিন ফের পাল্টা অধীর চৌধুরী-আব্দুল মান্নানদের বিরুদ্ধে সুর চড়ান। সবংয়ের কং বিধায়ক বলেন, দলের একাংশে সিপিএমের এজেন্ট হিসেবে কাজ করছে....আমি সিপিএম বিরোধী বলেই অধীর-মান্নানরা আমাকে তাড়ানোর চেষ্টা করছে। দলের আপত্তি সত্ত্বেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মানস ভুঁইয়ার বসা নিয়ে কংগ্রেসের অন্দরে বেশ কয়েক দিন ধরেই তুমুল অশান্তি। যার পারদ এ দিন আরও চড়ল।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget