এক্সপ্লোর

এক ঘরে বসানো যাবে না সবাইকে, স্কুলে মানতে হবে করোনা-বিধি, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

নির্দেশিকায় বলা হয়েছে-গোটা স্কুল বিল্ডিং জীবাণুমুক্ত করতে হবে। পডুয়া থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং। রুটিন মেনেই সব ক্লাস হবে।

কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে সরকারি এবং বেসরকারি স্কুল। ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। তবে একসঙ্গে এক ঘরে বসানো যাবে না সবাইকে, মানতে হবে করোনা-বিধি। ভোটের পর ১১ জুলাই হবে জয়েন্ট। বুধবার ভাবনার কথা জানিয়েছিল সরকার। অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ হল বৃহস্পতিবার। ১১ মাস পর আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল।

এবিষয়ে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কমিশনার জেলাশাসকদের চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকায় বলা হয়েছে-গোটা স্কুল বিল্ডিং জীবাণুমুক্ত করতে হবে। পডুয়া থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং। রুটিন মেনেই সব ক্লাস হবে।

এক ঘরে যেন সব ছাত্রছাত্রী না বসে। একটি ক্লাসের পড়ুয়াদের দুই বা তার বেশি ঘরে বসানোর ব্যবস্থা করতে হবে। যাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়। স্কুলে ১২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হলেও এখনই সশরীরে ক্লাস শুরু হচ্ছে না কলেজ-বিশ্ববিদ্যালয়ে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলির প্রস্তাব মেনে আপাতত অনলাইনে চলবে উচ্চশিক্ষা। ভোটের আগে স্কুল খোলার সিদ্ধান্ত হলেও জয়েন্ট এন্ট্রান্স হবে ভোটের পর। জয়েন্ট এন্ট্রাস বোর্ড জানিয়েছে, ১১ জুলাই রাজ্যে হবে জয়েন্ট এন্ট্রাস। কবে থেকে আবেদন করা যাবে তা এ মাসেই জানানো হবে। উচ্চমাধ্যমিক শুরুই হচ্ছে জুনে। তাই জুলাইয়ে জয়েন্ট নেওয়ার সিদ্ধান্ত।

স্কুলে স্কুলে শুরু হয়েছে ক্লাসরুম স্যানিটাইজেশনের কাজ। সরকার জানিয়েছে, এক সঙ্গে সবাইকে নয়, ধাপে ধাপে ক্লাসে আনতে হবে পড়ুয়াদের। ২-১ দিনের মধ্যেই জারি হচ্ছে বিজ্ঞপ্তি। স্কুল মানেই গমগমে ক্লাস....! সহপাঠীদের সঙ্গে খুনসুঁটি। ভাগ করে টিফিন খাওয়া... । করোনা আবহে দীর্ঘদিন উধাও এই ছবি। এই পরিস্থিতিতে রাজ্যে স্কুল খুলছে আগামী ১২ ফেব্রুয়ারি। ১১ মাস পর স্কুলে ফিরছে নবম থেকে দ্বাদশের প্রায় ৪০ লক্ষ পড়ুয়া। এতদিন পর ক্লাস শুরুর সরকারি সিদ্ধান্তে তৎপরতা শুরু হয়ে গেছে স্কুলগুলিতে। কোভিড বিধি মেনে কীভাবে পড়ুয়াদের ক্লাস করানো যায়, তা নিয়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে স্কুলে স্কুলে। পড়ুয়াদের স্বাস্থ্যের স্বার্থে শুরু হয়ে গেছে ক্লাসরুম জীবাণুমুক্ত করা।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget