এক্সপ্লোর

Cancer Risk In Acidity Drug: বহুল প্রচলিত এই অম্বলের ওষুধেই ক্যান্সারের ঝুঁকি? আপনিও খান? রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

এবার ফের অম্বলের বহু ব্যবহৃত ওষুধ র‍্যানিটিডিনের উৎপাদন ও সংরক্ষণ নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল CDSCO। এই গ্রুপের কোন কোন ওষুধ ভারতের বাজারে বহুল প্রচলিত?

শরীরের যে কোনওরকম অস্বস্তির সঙ্গে গ্যাস-অম্বলের সম্পর্ক খুঁজে নেওয়ার অভ্যেস অনেকের। ডাক্তার না দেখিয়েই বহুজনই নিয়মিত অম্বলের ওষুধ খেয়ে থাকেন। এবার সেই ওষুধেই  ক্যান্সারের ঝুঁকি খুঁজে পেল Central Drugs Standard Control Organisation (CDSCO)। তড়িঘড়ি এই ওষুধ নিয়ে সতর্ক করা হল সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। গ্যাস-অম্বলের চালু ওষুধ র‍্যানিটিডিন নিয়ে মাঝেমধ্যেই নেতিবাচক প্রতিক্রিয়া সামনে এসেছে। এবার ফের অম্বলের বহু ব্যবহৃত ওষুধ র‍্যানিটিডিনের উৎপাদন ও সংরক্ষণ নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল CDSCO। এই গ্রুপের ওষুধ ভারতে Rantac, Aciloc, and Radin ইত্যাদি নামে বিক্রি হয়।

তবে এই নিয়ে আলোচনা নতুন নয়। তবে নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষার পর র‍েনিটিডিন ওষুধে এনডিএমএ (N-Nitrosodimethylamine) নামে একপ্রকার রাসায়নিক যৌগের কথা উল্লেখ করে সিডিএসসিও  সতর্ক করেছে রাজ্য গুলিকে। কেন্দ্রীয় সংস্থার তরফে বলা হয়েছে যেন এই বহুল ব্যবহৃত ওষুধটির API পরীক্ষা করা হয়। সেই সঙ্গে ওষুধটির ফর্মুলেশনে রাসায়নিকের মাত্রা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। সেই সঙ্গে  ওষুধটির মেয়াদ কমানোর সুপারিশ করা হয়েছে। সূত্রের খবর গত ২৮শে এপ্রিল রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড (DTAB)র একটি সভায় এই সংক্রান্ত একটি সুপারিশ করা হয়। তার  ভিত্তিতেই ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (DCGI), ডঃ রাজীব সিং রঘুবংশী এই পদক্ষেপ নেন। 

রেনিটিডিন নিয়ে নানা অভিযোগ বারবার ওঠে বিভিন্ন মহল থেকে। এবার রেনিটিডিন সম্পর্কিত কিছু অভিযোগ পেয়ে তা পরীক্ষা করে দেখার দায়িত্ব দেওয়া হয় এক বিশেষজ্ঞ দলকে। সেই এক্সপার্ট টিম যে রিপোর্ট জমা করেছে, তা পর্যালোচনা করে DTAB। এরপর আরও একটি বৃহত্তর কমিটি গঠন করে বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখতে বলা হয়। ওই ওষুধ কীভাবে স্টোর হচ্ছে, তার দরুণই কি এই ওষুধে N-nitrosodimethylamine (NDMA)তৈরি হচ্ছে ? খতিয়ে দেখতে বলা হয় সেই বিষয়টিও।  এছাড়াও এই বিষয়ে সবদিক পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে ICMRকে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,  দিল্লির এইমসের অনকোলজিস্ট ডা. অভিষেক শঙ্করের মতে, এই ওষুধ গ্রুপ 2A কার্সিনোজেন বিভাগে পড়ে। সেক্ষেত্রে ফ্যামোটিডিন এবং প্যান্টোপ্রাজলের  বিকল্প ওষুধ খাওয়া যেতে পারে। দরকার কি রেনিটিডিন প্রেসক্রাইব করার ?

উল্লেখ্য কোনও ওষুধে NDMA থাকলে তা  মানুষের শরীরের জন্য ক্ষতিকর ও ক্যান্সার ঝুঁকিবহনকারী হিসেবেই বিবেচ্য। কয়েক বছর আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি বাজার থেকে রেনিটিডিন ব্যবহার বন্ধ করা হয়। তাই এই পরিস্থিতিতে CDSCO-র নির্দেশ, ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে ওষুধের মেয়াদ কমানো,  সংরক্ষণের নিয়মে পরিবর্তন আনা এবং NDMA-র উপস্থিতির উপর নজর রাখা দরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget