এক্সপ্লোর

Centre on Covid19: ডিসেম্বর পর্যন্ত কত ভ্যাকসিন মজুত? সুপ্রিম কোর্টে হলফনামা পেশ কেন্দ্রের

কোভিশিল্ড, কোভ্যাক্সিন সহ স্পুটনিক ভি ভ্যাকসিনের সম্ভাব্য সংখ্যা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: ডিসেম্বর মাস পর্যন্ত দেশে কত সংখ্যক ভ্যাকসিন মজুত রয়েছে তা জানাল কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রের পক্ষ থেকে এবিষয়ে হলফনামা পেশ করা হয় সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, কোভিশিল্ড সম্ভাব্য ৫০ কোটি, কোভ্যাক্সিন সম্ভাব্য ৪০ কোটি মজুত রয়েছে। এছাডাও বায়ো ই সাব ইউনিট ভ্যাকসিন ৩০ কোটি মজুতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে সরকারের তরফে। পাশাপাশি কেন্দ্র জানিয়েছে, স্পুটনিক ভি ভ্যাকসিন মজুতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ১০ কোটি।

উল্লেখ্য, চলতি বছর ১৬ জানুয়ারি দেশজুড়ে টিকাকরণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয় সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে। বর্তমানে স্পুটনিক ভি ব্যবহারেও ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি শিশুদের উপরও কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে দিল্লি এবং পটনার এইমসে। নোভাভ্যাক্সের সঙ্গে যৌথ উদ্যোগে কোভোভ্যাক্স ভ্যাকসিন তৈরি করছে সিরাম। যদিও এই টিকা ব্যবহারে এখনও ছাড়পত্র দেয়নি কেন্দ্র। এদিকে দেশজুড়ে টিকাকরণের গতিপ্রকৃতি নিয়ে গতকালই বৈঠক করেন প্রধানমন্ত্রী। গতকাল, শনিবার করোনা টাস্কফোর্স ও পিএমও-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ডিসেম্বরের আগেই দেশে সবার টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, টিকাকরণে নতুন গতি দিতে চাইছে কেন্দ্র। এদিকে জানুয়ারিতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর এপর্যন্ত ৩২,১৭ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া গেছে। টিকাকরণের হার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকালের বৈঠকের পর একথা জানানো হয় তাঁর অফিস থেকে।

উল্লেখ্য, ২১ জুন থেকে বিনামূল্যে গণটিকাকরণে শুরু হয়েছে দেশে। একদিনে ৮৬ লক্ষের বেশি মানুষকে একদিনে ভ্যাকসিন দিয়ে রেকর্ড গড়েছে ভারত। আজ, রবিবার মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “একদিনে করোনার টিকাকরণে রেকর্ড ভারতের। অনেকের মনে প্রশ্ন ছিল, এত ভ্যাকসিন কোথা থেকে কীভাবে আসবে। সেটাই করে দেখিয়েছে আমাদের দেশ।“

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget