এক্সপ্লোর

লকডাউনের বিধি ‘অকেজো’ হয়ে পড়ছে, কেরল সরকার রেস্তোরাঁ ফের খুলতে, বাস চলতে দেওয়ায় চিঠি পাঠাল ক্ষুব্ধ কেন্দ্র

কেরল সরকার গোটা রাজ্যকে রেড, অরেঞ্জ এ, অরেঞ্জ বি ও গ্রিন-এই চার জোনে ভেঙে ধাপে ধাপে ফের স্বাভাবিক জনজীবন চালু করার বিস্তারিত রূপরেখা জারি করেছে।

নয়াদিল্লি: কেরল সরকার লকডাউন শিথিল করায় ক্ষুব্ধ কেন্দ্র। কেরলের পিনারাই বিজয়ন সরকার লকডাউন শিথিল করার প্রক্রিয়া হিসাবে সোমবার থেকে রেস্তোরাঁ ফের খোলার অনুমতি দিয়েছে, জোড়-বিজোড় সংখ্যার ভিত্তিতে বেসরকারি যানও রাস্তায় নামতে দিয়েছে। কিন্তু এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া গাইডলাইন অকেজো হয়ে পড়ছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, রাজ্য সরকার ১৭ এপ্রিল লকডাউন বিধির সংশোধিত যে গাইডলাইন জারি করেছে, তাতে কেন্দ্রীয় সরকারের গত ১৫ এপ্রিলের সংশোধিত সার্বিক গাইডলাইনে নিষিদ্ধ কাজকর্ম ফের চালুর অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় ওয়ার্কশপ, সেলুন, রেস্তোরাঁ,বইয়ের দোকান, পুর এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিভিন্ন শহর, নগরে স্বল্প দূরত্বে বাস চলাচল, চারচাকার গাড়ির পিছনের বসার আসনে দুজন ও স্কুটারের পিছনের গদিতে লোক নিয়ে আসা যাওয়ার মতো অতিরিক্ত কাজকর্মে সম্মতি দেওয়া হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া গাইডলাইন ও ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় জারি করা ১৫ এপ্রিলের আদেশ লঙ্ঘন করা হয়েছে। কেরল সরকার গোটা রাজ্যকে রেড, অরেঞ্জ এ, অরেঞ্জ বি ও গ্রিন-এই চার জোনে ভেঙে ধাপে ধাপে ফের স্বাভাবিক জনজীবন চালু করার বিস্তারিত রূপরেখা জারি করেছে। রেড জোনে থাকা চার রাজ্যের মধ্যে হটস্পট এলাকাগুলি পুরোপুরি সিল করা থাকবে। সেখানে কোনও ছাড় মিলবে না। সেখানে বেরনো বা ঢোকার শুধু দুটি পয়েন্ট থাকবে, শুধু অত্যাবশ্যকীয় পরিষেবা চালু রাখার জন্য। অন্য জায়গাগুলিতে জোন অনুসারে জেলার ভিতরেই জোড়়-বেজোড় সংখ্যার গাড়ি চলতে পারবে, সন্ধ্যা সাতটা পর্যন্ত রেস্তোরাঁয় বসে খাওয়া চলবে, বাড়িতে সেখান থেকে খাবার নেওয়া যাবে রাত আটটা পর্যন্ত। জেলার অভ্য়ন্তরে স্বল্প দূরত্ব পর্যন্ত বাস চলতে পারবে। তবে সব পরিষেবাই চলবে কঠোর ভাবে সামাজিক দূরত্ব বিধি পালন করে। কেরল সরকার করোনাসংক্রমণের দাপট অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। প্রতিদিন নতুন সংক্রমণের খবর আসছে খুবই কম। নতুন ভর্তি হওয়া লোকের সংখ্যার তুলনায় বেশি সুস্থ হয়ে বাড়ি যাওয়া লোকের সংখ্যা। গত ৭ দিনে নতুন সংক্রমণের সংখ্যা মাত্র ৩২, আর একই সময়সীমার মধ্যে ১২৯ জন কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তিকে সুস্থ বলে ছেড়ে দেওয়া হয়েছে। কোট্টায়ম, ইড্ডুকিকে গ্রিন জোনে রাখা হয়েছে। ফলে সেখানে সোমবার থেকে বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে। গতকাল মাত্র দুটি করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে। গতকাল পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৪০১ জন। ১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

সেরা শিরোনাম

CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget