এক্সপ্লোর

Centre on Tax Devolution : দীপাবলির আগে কেন্দ্রের উপহার, বাংলা-সহ ২৮ রাজ্যের জন্য বরাদ্দ মঞ্জুর অর্থমন্ত্রকের

Union Finance Ministry: সব মিলিয়ে ২৮টি রাজ্যের জন্য ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ

কলকাতা : দীপাবলির আগে রাজ্যের জন্য কেন্দ্রের উপহার । ট্যাক্স ডিভোলিউশনে সাড়ে ৫ হাজার কোটি বরাদ্দ । বাংলা-সহ ২৮ রাজ্যের জন্য বরাদ্দ মঞ্জুর অর্থমন্ত্রকের । সব মিলিয়ে ২৮টি রাজ্যের জন্য ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ ।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ১০ নভেম্বরের পরিবর্তে দেশের বিভিন্ন রাজ্য সরকারকে নভেম্বর মাসের জন্য ট্যাক্স ডিভোলিউশনের ৭২,৯৬১.২১ কোটি টাকা ৭ নভেম্বরই দিয়ে দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এর ফলে উৎসবের মরশুমে অনেকটা সুবিধা হবে রাজ্য সরকারগুলির, উৎসবে মেতে উঠতে পারবেন মানুষ; সংযোজন মন্ত্রকের । প্রসঙ্গত, একটি অর্থবর্ষে আদায়কৃত ৪১ শতাংশ করকে ১৪ ধাপে রাজ্যগুলির মধ্যে বিতরণ করে কেন্দ্র।

১০০ দিনের কাজ থেকে শুরু করে একাধিক প্রকল্প, কেন্দ্র সরকারের (Central Government) কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ বারবার করেছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকেও যে নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee)। তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রীও যা নিয়ে সরব হয়েছেন বারবার। এই আবহে গত অগাস্ট মাসে পঞ্চদশ অর্থ কমিশনের (Fifteenth Finance Commission) ৬৫১ কোটি ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা পায় বাংলা। যে টাকা প্রাপ্য ছিল রাজ্য সরকারের (West Bengal Government)। কেন্দ্রের থেকে বরাদ্দের ভিত্তিতে সবথেকে বেশি অর্থ পাওনা ছিল বাংলার। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্রীয় বরাদ্দের ২২৫ কোটি পায় ছত্তীসগঢ়, ২৮৬ কোটি পায় তেলঙ্গানা। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ও তার পরে নবান্নে (Nabanna) এসে পৌঁছেছিল দিল্লি থেকে বরাদ্দ টাকা।  

বিরোধীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে রাজ্যের ঘাড়ে ক্রমশ ভারী হচ্ছে ঋণের বোঝা। বাম জমানার পরে যে পরিমাণ ঋণ নিয়ে সরকার পরিচালনা শুরু করেছিল তৃণমূল সরকার, তা লাফিয়ে বেড়েছে অনেকটাই। ঋণের পরিমাণ বাড়ার জন্য রাজ্যের তরফে বারবার দায় চাপানো হয়েছে কেন্দ্রের দিকে। একাধিক বরাদ্দ না মেলার জন্য বারবার দরবারও করা হয়েছে। পাল্টা রাজ্য সরকারের দায়-খয়রাতির জেরেই রাজ্যের ঋণের ভার বাড়ছে বলে ক্রমাগত আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

DA-ফারাক-

সম্প্রতি পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য় চার শতাংশ DA বাড়ায় মোদি সরকার। ফলে, কেন্দ্রের সঙ্গে এরাজ্য়ের সরকারি কর্মচারীদের DA-র ফারাক বেড়ে হয় ৪০ শতাংশ। কেন্দ্র DA বাড়ানোর ফলে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৭০ লক্ষ পেনশনভোগী উপকৃত। পাশাপাশি রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। যদিও রাজ্য় সরকারি কর্মীদের বকেয়া DA-র দাবি এখনও অপূর্ণ। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ DA পেতেন। এবার তাদের DA বেড়ে হয় ৪৬ শতাংশ। অন্য়দিকে, রাজ্য় সরকারি কর্মীরা বর্তমানে ৬% হারে DA পান। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য় সরকারি কর্মচারীদের DA-র ফারাক বেড়ে হয় ৪০%।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান, মিছিলের আগেই লাঠিচার্জ
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান, মিছিলের আগেই লাঠিচার্জ
CJP Protest: আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Parliament Protest: অভিযান রুখতে, সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ!
অভিযান রুখতে, সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ!

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget