এক্সপ্লোর

Centre Bans 156 Medicines : চুলপড়া রোধ, মাল্টিভিটামিন, Painkiller এবং আরও অনেক; ১৫৬টি ককটেল ওষুধ নিষেধ করল কেন্দ্র; তালিকায় কী কী

Health News : Fixed Dose Combinations কী ? এটি হল সেই ওষুধ যেটাতে একটির বেশি ওষুধ একটি পিলে কম্বাইন করা হয়। এগুলিকে "ককটেল" ওষুধও বলা হয়...

নয়াদিল্লি : ১৫৬টি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যা সাধারণত- অ্যান্টিবায়োটিক, পেনকিলার ও মাল্টিভিটামিন হিসাবে ব্যবহৃত হয়। ২১ আগস্ট একটি গেজেট নোটিস প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, স্বাস্থ্য-সংক্রান্ত ঝুঁকি থাকায় এই ওষুধগুলির উৎপাদন, বাজারজাত করা এবং বিতরণ বেআইনি বলে গণ্য করা হবে। 

সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তালিকায় রয়েছে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ, অ্যানালজেসিকস, মাল্টিভিটামিন এবং জ্বর ও হাইপারটেনশনের কম্বিনেশন ডোজ নিষিদ্ধের তালিকায় রয়েছে। কেন্দ্রীয় সরকার নিযুক্ত বিশেষজ্ঞদের একটি দল ও ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসরি বোর্ডের সুপারিশের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক।

কিন্তু, Fixed Dose Combinations কী ?

এটি হল সেই ওষুধ যেটাতে একটির বেশি ওষুধ একটি পিলে কম্বাইন করা হয়। এগুলিকে "ককটেল" ওষুধও বলা হয়। 

স্বাস্থ্য মন্ত্রকের এই নিষেধাজ্ঞার জেরে কী রকম আর্থিক প্রভাব পড়তে চলেছে তা ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এখনও না জানালেও,  Cipla, Torrent, Sun Pharma, IPCA Labs, Lupin -এর মতো মূল সংস্থাগুলির কমবেশি ওষুধ রয়েছে এই নিষেধাজ্ঞার তালিকায়। 

নোটিফিকেশনে বলা হয়েছে, Drugs Technical Advisory Board-এর অ্যাপেক্স প্যানেল এই কম্বিনেশনগুলি পরীক্ষা করে দেখেছে। পরে তারা সুপারিশ করেছে, উপাদানগুলিতে রোগ সারিয়ে তোলার কিছু নেই। সেই কারণে বৃহত্তর জনস্বার্থে, Drugs and Cosmetics Act 1940-এর 26 A ধারায় এই ওষুধগুলির উৎপান, বিক্রি ও বিতরণ নিষেধ করা প্রয়োজন। 

এই নিষেধাজ্ঞার জেরে সংস্থাগুলিতে কীরকম আর্থিক প্রভাব পড়বে তা এখনও বিশ্লেষণ করে দেখা না হলেও, তালিকায় এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলি সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই উৎপাদন করা বন্ধ করে দিয়েছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, ব্রণর চিকিৎসায় একসময় ব্যবহৃত হওয়া অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে অ্যাডাপালিনের মিশ্রণ।

এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, “Aceclofenac 50mg + Paracetamol 125mg tablet।” এটি এমন একটি কম্বিনেশন যেটি নামীদামি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি যন্ত্রণা উপশমকারী ওষুধ হিসাবে ব্যবহার করত। এই তালিকায় আরও রয়েছে- “Paracetamol+Pentazocine”, যা যন্ত্রণা থেকে স্বস্তি দেওয়ার জন্য ব্যবহৃত হত এবং “Levocetirizine + Phenylephrine”-এর সংমিশ্রণ। যা নাক দিয়ে জল পড়া, হাঁচি বা মরসুমি জ্বর, অ্যালার্জিক রাইনাইটিস দ্বারা সৃষ্টি অন্যান্য উপসর্গে ব্যবহার করা হত। এছাড়াও অন্যান্য সংমিশ্রণ রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget