এক্সপ্লোর

একাধিক রাজ্যের আবেদন, লকডাউন বাড়ানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছে কেন্দ্র, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল স্বাস্থ্যমন্ত্রক

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অসম, ঝাড়খন্ড-তেলঙ্গানার পাশাপাশি এই রাজ্য়গুলিও জানিয়েছে, তারা চায়, ১৪ এপ্রিলের পরও আরও কিছুদিন লকডাউন চালু থাকুক।

নয়াদিল্লি: দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় ঝুঁকি না নিয়ে চলতি লকডাউনের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। ২৫ মার্চ শুরু হওয়া ২১ দিনের লকডাউন আজ ১৪ দিনে পড়ল। তার মেয়াদ রয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত। এটা লকডাউনের তৃতীয় সপ্তাহ চলছে। এর মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখনও পর্যন্ত দাঁড়িয়েছে ৪৪২১। গতকালের পর আজ নতুন করে ৩৫৪ জনের মারণ ভাইরাস সংক্রমণের খবর এসেছে। মৃত্যু হয়েছে ১১৪ জনের। যদিও বেশ কিছু অসুস্থ মানুষ সুস্থ হয়েও উঠেছেন। কিন্তু লকডাউন তুলে নিলে সংক্রমণের বর্তমান চিত্রটা আরও খারাপ দিকে যদি মোড় নেয়, এই উদ্বেগ থেকেই কেন্দ্র ভাবছে লকডাউনের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো যায় কিনা। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর। ইতিমধ্যেই তেলঙ্গানা সমেত একাধিক রাজ্য কেন্দ্রকে লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকারগুলির কথা দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে গুরুত্ব দিয়ে ভাবছে কেন্দ্র। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল লকডাউন বাড়ানোর ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, আইসিএমআরের এক গবেষণায় বলা হয়েছে, একজন কোবিড ১৯ এ আক্রান্ত ব্যক্তি লকডাউন না মানলে, সোস্যাল ডিস্ট্যান্সিং পালন না করলে ৩০ দিনেই চারশোর বেশি মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারেন।

তিনটি রাজ্যে করোনাভাইরাস পজিটিভের সংখ্যা ৫০০ছাড়িয়েছে। সব মিলিয়ে এই ভাইরাসের কবলে রয়েছে ৩১টি রাজ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। ৭৪৮। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু।সেখানে সংখ্যাটা ৬২১। তৃতীয় স্থানে রাজধানী দিল্লি। সেখানে করোনা পজিটিভ বেরিয়েছে ৫২৩ জন। করোনা সংক্রমণ ছড়ানো রোধে সোস্যাল ডিস্ট্যান্সিং কার্যকর করতেই চালু হয়েছিল ২১ দিনের লকডাউন। প্রত্যাশিত ফল পেতে তাই কেন্দ্র তার মেয়াদ বৃদ্ধির কথা ভাবছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অসম, ঝাড়খন্ড-তেলঙ্গানার পাশাপাশি এই রাজ্য়গুলিও জানিয়েছে, তারা চায়, ১৪ এপ্রিলের পরও আরও কিছুদিন লকডাউন চালু থাকুক। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পাশাপাশি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন, তাঁর চান, লকডাউন আরও চলুক। তেলঙ্গানায় করোনা পজিটিভ ৩২১ জন। বাঘেল তাঁর আশঙ্কার কথা জানিয়ে লিখেছেন, লকডাউন উঠে গেলে রেল,বিমান ও আন্তঃরাজ্য সড়ক পরিবহণ ফের চালু হলে তাঁদের রাজ্যে বাইরে থেকে করোনা পজিটিভ লোকজন ঢুকে পড়তে পারে। ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশে একটি করে করোনাভাইরাস পজিটিভ হওয়ার ঘটনা সামনে এসেছে। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র সংবাদ সংস্থাকে বলেছে, বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি বিশেষজ্ঞরাও লকডাউনের মেয়াদ বাড়াতে কেন্দ্রকে অনুরোধ করছে। সেটা মাথায় রেখেই ভাবনাচিন্তা করা হচ্ছে। যদিও এ ব্য়াপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, জানায়নি সূত্রটি। গত সোমবার দেশবাসীকে করোনাভাইরাস অতিমারী মোকাবিলায় দীর্ঘকালীন যুদ্ধের জন্য তৈরি থাকার কথা বলেছেন, এই লড়াইয়ে দেশের জয় হবেই, এহেন প্রত্যয় প্রকাশ করে তাঁদের ক্লান্ত বা হতাশ না হওয়ার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মন্ত্রিসভার সদস্য়দের ব্য়বসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার প্ল্যান তৈরি করতেও বলেন তিনি, যার মধ্যে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ার ইঙ্গিত আছে বলে অনেকের মনে হয়েছিল।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget