এক্সপ্লোর

Chamoli Accident: বৃষ্টিবিধ্বস্ত চামোলিতে ট্রান্সফরমার বিস্ফোরণ! ঝলসে মৃত একাধিক

Uttarakhand Flood:বুধবার চামোলিতে অলকানন্দা নদীর তীরে একটি ট্রান্সফরমার বিস্ফোরণে এমন ঘটনা ঘটে

চামোলি: গত কয়েকদিনে চামোলিতে (Chamoli Flood) বন্যা ও বৃষ্টির তাণ্ডব দেখা গিয়েছে। তার উপর এবার ভয়াবহ দুর্ঘটনা। বুধবার চামোলির জেলার অলকানন্দা (Alakananda River) নদীর তীরে একটি বড়সড় দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দশজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

ভারী বর্ষণের পর উত্তরাখণ্ডের (Uttarakhand)  চামোলি, হরিদ্বার, রুদ্রপ্রয়াগ সহ বহু জেলায় বন্যা পরিস্থিতি চলছে। বুধবার চামোলিতে অলকানন্দা নদীর তীরে একটি ট্রান্সফরমার বিস্ফোরণে প্রায় দশজনের মৃত্যু হয়েছে। চামোলির এসপি পরমেন্দ্র ডোভাল এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেন, 'চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে ট্রান্সফরমার বিস্ফোরণে দশজনের মৃত্যু হয়েছে, এবং এই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।'

 

এসপির দেওয়া তথ্য অনুযায়ী, 'এই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের সকলের চিকিৎসা চলছে।' অন্যদিকে, উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমারের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ফাঁড়ির ইনচার্জেরও মৃত্যু হয়েছে।

 

সূত্রের খবর, গভীর রাতেই নাকি এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের কাছে অনেক পরে খবর এসেছে। এখনও পর্যন্ত যতগুলো দেহ উদ্ধার করা হয়েছে সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যাঁরা গুরুতর জখম, তাঁদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  বেশ কয়েকজনকে কপ্টারের মাধ্য়মে হৃষিকেশের AIIMS-এ নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, চামোলিতে নমামি গঙ্গে প্রকল্পের অধীনে একটি প্রকল্পের কাজ চলছিল। সেই নির্মাণকাজের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। অলকানন্দা নদী হিমালয় থেকে বের হয়ে উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে। অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গম দেবপ্রয়াগে। সঙ্গমের পরে এটি গঙ্গা নদী নামে পরিচিত। সম্প্রতি অলকানন্দা নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় শ্রীনগর বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। এই কারণে, দেবপ্রয়াগ, ঋষিকেশ এবং হরিদ্বারে সতর্কতা জারি করেছিলেন জেলা ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ল বাজার,সকালে উত্থান;দুপুরেই কি পতন ? কোথায় রয়েছে মেজর সাপোর্ট ?

সেরা শিরোনাম

Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget