এক্সপ্লোর

রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে ‘অবাঞ্ছিত গর্ভে’র সম্ভাবনা এড়াতে বিহারে কোয়ারান্টিন সেন্টারে কনডোম বিলি স্বাস্থ্য দপ্তরের

স্টেট হেলথ সোসাইটির পরিবার পরিকল্পনার সঙ্গে যুক্ত ওই কর্তা পরিষ্কার বলেছেন, এটা পুরোপুরি ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যবস্থা, এর সঙ্গে কোভিড-১৯ এর কোনও সম্পর্কই নেই।

নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিকদের স্পেশাল ট্রেনে নিজ নিজ রাজ্যে ফেরানোর কর্মসূচির আওতায় বিহারে ফিরেছেন ২৮-২৯ লক্ষ মানুষ। ফেরার পর নিয়মমাফিক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকার পর ৮.৭৭ লক্ষ পরিযায়ী শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আজকের দিন পর্যন্ত রাজ্যব্যাপী ব্লক ও জেলাস্তরের কোয়ারান্টিন সেন্টারে আছেন বাইরে থেকে ফেরা সাড়ে ৫ লক্ষ পরিযায়ী শ্রমিক। অনেকে হোম কোয়ারান্টিনেও আছেন। বিহারের রাজ্য স্বাস্থ্য দপ্তর ‘অবাঞ্ছিত গর্ভ’ এড়াতে এঁদের সবাইকে নিখরচায় কনডোম বিলি করছে বলে জানা গিয়েছে। এক পদস্থ স্বাস্থ্যদপ্তরের কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিন কাটিয়ে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন। তাঁদের কারও কারও অবাঞ্ছিত গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা মাথায় রেখে আমরা সঠিক কাউন্সেলিং করিয়েছি, অবাঞ্ছিত মাতৃত্ব এড়ানোর প্রয়োজনীয় জিনিসপত্র (কনডোম) দিচ্ছি। স্টেট হেলথ সোসাইটির পরিবার পরিকল্পনার সঙ্গে যুক্ত ওই কর্তা পরিষ্কার বলেছেন, এটা পুরোপুরি ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যবস্থা, এর সঙ্গে কোভিড-১৯ এর কোনও সম্পর্কই নেই। একজন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত পেশাদার কর্মী হিসাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব। এই উদ্যোগ রূপায়ণে আমাদের শরিক কেয়ার ইন্ডিয়ার সাহায্য নিচ্ছি আমরা। তিনি আরও জানান, গোটা দুনিয়া থেকেই অনাকাঙ্খিত গর্ভধারণের খবর এসেছে। সেই প্রেক্ষাপটেই এমন পদক্ষেপ। কোয়ারান্টিন কেন্দ্রগুলি বন্ধ হওয়া পর্যন্ত তা চলবে। ১৫ জুন নাগাদ বিহারে কোয়ারান্টিন কেন্দ্রগুলি সম্ভবত বন্ধ হচ্ছে বলে সূত্রের খবর। কোয়ারান্টিন সেন্টারগুলিতে দু প্যাকেট করে কনডোম বিলি করছেন স্বাস্থ্যসংক্রান্ত কোঅর্ডিনেটররা। হোম কোয়ারান্টিনে থাকা লোকজনের বাড়ির দরজায় দরজায় গিয়ে কনডোম দিচ্ছেন আশা কর্মীরা। আমরা স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে টেকনিকাল সহায়তা দিচ্ছি বলে জানিয়েছেন এনজিও কেয়ার ইন্ডিয়ার এক কর্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget