এক্সপ্লোর

Chandrayaan-3 Mission Update : অবতরণের পথে সফল প্রথম পাক, চাঁদে নামা কয়েক ঘণ্টার অপেক্ষা

ISRO : ল্যান্ডার মডিউলের (LM) 'হেলথ' স্বাভাবিক রয়েছে ও এই মুহূর্তে ১১৩ কিলোমিটার x ১৫৭ কিলোমিটার। ইসরো সূত্রে খবর, আর মাত্র ৫ দিন। আগামী ২৩ তারিখ চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান।

নয়াদিল্লি : চাঁদে (Moon) নামার পথে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল ভারত। চাঁদের পৃষ্ঠে নামার পথে অবতরণের সময় গতি কমানোর পর সফলভাবে প্রথম পাক সম্পূর্ণ করে ফেলল ল্যান্ডার মডিউল (Lander Module)। ইসরোর (ISRO) পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউলের প্রথম ডি-অর্বিট ম্যানুভার সফলভাবে সম্পন্ন হয়েছে। আপাতত চাঁদের দেশে ভারতের পৌঁছনো আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

ল্যান্ডার মডিউলের (LM) 'হেলথ' স্বাভাবিক রয়েছে ও এই মুহূর্তে ১১৩ কিলোমিটার x ১৫৭ কিলোমিটার। ইসরো সূত্রে খবর, আর মাত্র ৫ দিন। আগামী ২৩ তারিখ চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান। এখনও পর্যন্ত সবকিছুই ঠিকঠাক রয়েছে। শুক্রবার ভারতীয় সময়ে বিকেল ৪টেয় হয় মহাকাশযানের সফল ডিবুস্টিং। রকেটকে ওপরে তোলার জন্য যে শক্তি দরকার, তাকে বলে বুস্টিং। ডিবুস্টিং হল তার উল্টো। অর্থাৎ অবতরণের সময় গতিবেগ কমানো।

বিজ্ঞানীরা (Scientist) জানিয়েছেন, ৪ টি বড় রকেটের ৮০০ নিউটন শক্তি দিয়ে ডিবুস্টিং করা হয়। এদিন থেকে ১৫৭ বাই ১১৩ কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে চন্দ্রযান। অর্থাৎ, চাঁদ থেকে তার সর্বনিম্ন দূরত্ব হবে ১১৩ কিলোমিটার, এবং সর্বোচ্চ দূরত্ব ১৫৭ কিলোমিটার। ওপর থেকে নামার সময় শুধু নয়, চন্দ্রযানের সমান্তরাল গতিবেগও নিয়ন্ত্রণ করতে হবে। কারণ, যে জায়গায় মহাকাশযানটি চাঁদের মাটি ছোঁবে, প্রতি মুহূর্তে সেই জায়গা অবস্থান পরিবর্তন করছে। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাটিটিউড কন্ট্রোল। ৮ টি থ্রাস্টার রকেট দিয়ে হবে এই নিয়ন্ত্রণ। 

গত ১৪ জুলাই, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয় চন্দ্রযান-৩-এর। ৪১ দিনের মাথায় ইতিহাস রচনা করতে চলেছে ভারত (India)। আপাতত অপেক্ষা আর কয়েক ঘণ্টার।             

 

 

আরও পড়ুন- 'প্রোপালশান মডিউল'-এর সঙ্গে বিচ্ছেদের পরই ল্যান্ডারের ক্যামেরায় কেমন ভাবে ধরা পড়েছিল চাঁদের ছবি ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget