এক্সপ্লোর

Chandrayaan 3:বিক্রমের চোখে একদম কাছ থেকে কীভাবে ধরা দিল চাঁদ, দেখে নিন প্রথম সে ছবি

ISRO Video:'বিচ্ছেদের' পর পরই ল্যান্ডার 'বিক্রম'-এর ক্যামেরায় কী ভাবে ধরা পড়েছিল চাঁদের ছবি? ইসরোর ট্যুইটে সামনে এল সেই ভিডিও। দেখা যাচ্ছে, ধূসর চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো নানা অংশ।

কলকাতা: 'বিচ্ছেদের' পর পরই (Chandrayaan 3) ল্যান্ডার 'বিক্রম'-এর (Lander Vikram) ক্যামেরায় কী ভাবে ধরা পড়েছিল চাঁদের ছবি? ইসরোর (ISRO) ট্যুইটে সামনে এল সেই ভিডিও। দেখা যাচ্ছে, ধূসর চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো নানা অংশ। পৃথিবী এতটাই দূরে যে সামান্য একটুকরো ধরা পড়েছে ল্যান্ডারের ক্যামেরায়। ফ্রেমের বড় অংশ জুড়ে শুধুই চাঁদ ও তার পৃষ্ঠে ছড়িয়ে থাকা একাধিক নামকরা সব গহ্বর।

কারা তারা?
প্রথমেই ধরা পড়েছে লুনার ইমপ্যাক্ট ক্রেটার 'ফ্যাবরি'। তার পর ধীরে ধীরে দেখা যাচ্ছে, 'জর্ডানো ব্রুনো', 'হার্খেবি জে'-এর মতো একের পর এক চেনা গহ্বর। বিশাল চন্দ্রপৃষ্ঠের সামনে পৃথিবীকে দেখাচ্ছে ছোট কিসমিসের মতো। বিজ্ঞানীমহল তাতেই খুশি। কারণ, অভিযানের এই পর্যায়ে চাঁদের ঠিক যতটা কাছে পৌঁছনোর কথা ছিল, ঠিক ততটাই কাছে পৌঁছে গিয়েছে ল্যান্ডার 'বিক্রম'। এখন শুধু ২৩ আগস্ট, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। ধীরে ধীরে ক্লাইম্যাক্সে পৌঁছোচ্ছে  চন্দ্রযান-৩। তার আগে ল্যান্ডার ইমেজার (L-1)-এ ধরা পড়ল চন্দ্রপৃষ্ঠের দুরন্ত ছবি।


বস্তুত, এদিন একটি নয়, পর পর দুটি ভিডিও পোস্ট করে ইসরো। এর মধ্যে প্রথমটি ১৫ আগস্টের। সেখানে চাঁদের অন্ধকার দিকটি উঠে এসেছে। এই দিকেই অবতরণের লক্ষ্য রয়েছে চন্দ্রযান-৩-এর। আর দ্বিতীয় ভিডিওটি তোলা গত কাল অর্থাৎ ১৭ আগস্ট। সদ্য প্রোপালশান মডিউল থেকে আলাদা হওয়ার পরই ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় যে ভাবে চাঁদের ছবি ধরা পড়ে, তারই ভিডিও এটি। এতে চাঁদের 'ফার সাইড'-এ যে 'লুনার ইমপ্যাক্ট ক্রেটার' রয়েছে, সেগুলির ছবি উঠে আসে।

ল্যান্ডার নিয়ে...
'বিক্রম'-এর আটটি সেন্সর রয়েছে।

  •  Laser Inertial Referencing and Accelerometer Package
  • Ka-Band Altimeter
  • Lander Position Detection Camera
  • LHDAC
  • Laser Altimeter
  • Laser Doppler Velocimeter
  • Lander Horizontal Velocity Camera
  • Micro Star sensor
  • Inclinometer & Touchdown sensor

এখনও পর্যন্ত...
   ইসরোর এই অভিযানে গোটা বিশ্বের নজর রয়েছে। এই পর্যন্ত যে ভাবে প্রতিটি ধাপ এগোচ্ছে, তাতে সন্তুষ্ট বিজ্ঞানীরা। গত কালই চাঁদের Moon কক্ষপথে প্রদক্ষিণ করা শেষ করে সফলভাবে চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউল থেকে আলাদা হয়েছে ল্যান্ডার 'বিক্রম'। এর আগে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)- এর তরফে জানান হয়েছিল যে ১৭ অগাস্ট ভারতীয় সময় ১টা থেকে ১.৩০টার মধ্যে এই বিছিন্ন হওয়ার কাজটি হবে। চন্দ্রকক্ষে ম্যানুয়েভর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রপালশন বিচ্ছেদের কাজটি শুরু হয়।  গোটা পর্ব নির্বিঘ্নে শেষ হওয়ায় খানিক নিশ্চিন্ত হয়েছিলেন বিজ্ঞানীরা। 

আরও পড়ুন:যাদবপুরকাণ্ডে আরও কয়েকজন পড়ুয়া-প্রাক্তনীর খোঁজ তদন্তে, কারা তাঁরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget