এক্সপ্লোর

Char Dham Yatra 2021 : 'বেদে লেখা নেই' ! চার ধাম যাত্রার লাইভ স্ট্রিমিংয়ে 'না' মুখ্যমন্ত্রীর

চারধাম যাত্রার লাইভ স্ট্রিমিংয়ে অনুমতি দিল না উত্তরাখণ্ডের সরকার।'বেদে লেখা নেই' বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

দেরাদুন: 'বেদে লেখা নেই' বলে চারধাম যাত্রার লাইভ স্ট্রিমিংয়ে অনুমতি দিল না উত্তরাখণ্ডের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবার সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

এদিন চারধাম যাত্রার লাইভ স্ট্রিমিং নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, '' বিভিন্ন পক্ষের পরামর্শের কথা মাথায় রেখে চারধাম যাত্রার লাইভ স্ট্রিমিংয়ে অনুমতি দেওয়া হয়নি। বেদে লেখা নেই বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে হাইকোর্টেও একটি হলফনামা জমা দেবে রাজ্য সরকার।'' সংবাদমাধ্যমের সামনেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

উত্তরাখণ্ডের বর্তমান পরিস্থিতি বলছে, চারধাম যাত্রা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিবাদ বেঁধেছে উত্তরাখণ্ড হাইকোর্টের। মুখ্যমন্ত্রী চারধাম যাত্রার অনুমতি দিলেও তাতে বাদ সেধেছে হাইকোর্ট। এমনকী হাইকোর্টে এই মামলা উঠলে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি। যা নিয়ে এবার বিবাদ গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবারই হাইকোর্টের রায়কে চ্যালে়ঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে উত্তরাখণ্ড সরকার। সুপ্রিম কোর্টের কাছে চারধাম যাত্রার আবেদন করেছে রাজ্য।

১ জুলাই থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। চামোলি, রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশীর জেলায় এই চারধাম যাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। মূলত, এই চারধাম যাত্রার অন্যতম কেদারনাথ মন্দির দর্শন। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ দেশ-বিদেশ থেকে এই কেদারনাথের মন্দিরে আসেন। যদিও কোভিড পরিস্থিতির কারণে এই বিশাল আয়োজন থেকে এবার বিরত থেকেছে উত্তরাখণ্ড সরকার। পরিবর্তে স্থানীয় তিন জেলা চামোলি, রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশীর মানুষকেই চারধাম যাত্রায় ছাড় দেওয়া হয়েছে। 

এদিকে শনিবারই হরিদ্বার থেকে গঙ্গাজল নেওয়ার অনুমতি দিয়েছে উত্তরাখণ্ডের সরকার। তবে ট্যাঙ্কারে করে এই জল নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যদিও কানওয়ার যাত্রা বন্ধ করার পর রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। মঙ্গলবারই কোভিড সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় রাজ্যে কানওয়ার যাত্রা বন্ধের নির্দেশ দেওয়া হয়। হরিদ্বারের পুলিশ জানিয়েছে, কানওয়ারিদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। রাজ্যে সীমানা সিল করে দেওয়া হয়েছে।

আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে কানওয়ার যাত্রা। মূলত, এই সময় উত্তরের রাজ্য থেকে শিবের ভক্তরা খালি পায়ে হেঁটে হরিদ্বারের গঙ্গা থেকে জল নিতে আসেন। পরবর্তীকালে নিজের এলাকায় শিবের মাথায় সেই জল দেন ভক্তরা। যদিও হরিদ্বারে সেই কানওয়ারিদের এবার ঢোকা নিষেধ করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget