এক্সপ্লোর

Chardham Yatra Stalled:তুষারপাত ও বৃষ্টির জোড়া ধাক্কা! সাময়িক বন্ধ চারধাম যাত্রা

Kedarnath And Badrinath:কেদারনাথ ও বদ্রীনাথে তুষারপাত এবং অপেক্ষাকৃত নিচু এলাকায় বৃষ্টির জেরে চারধাম যাত্রা আপাতত বন্ধ করে দিল শ্রীনগর পুলিশ। আগাম সাবধানতার কথা মাথায় রেখেই যাত্রা বন্ধ করা হয়েছে।

সিমলা: কেদারনাথ (Kedarnath) ও বদ্রীনাথে (Badrinath) তুষারপাত (Snowfall) এবং অপেক্ষাকৃত নিচু এলাকায় বৃষ্টির জেরে চারধাম যাত্রা (Chardham Yatra) আপাতত বন্ধ করে দিল শ্রীনগর পুলিশ (Srinagar Police)। আগাম সাবধানতার কথা মাথায় রেখেই যাত্রা বন্ধ করা হয়েছে। শ্রীনগর পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, তীর্থযাত্রীদের থাকার জন্য শ্রীনগরে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ফলে তাঁদের অসুবিধা হওয়ার কথা নয়।   

কী ঘটেছিল?
শ্রীনগর পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার রবি সাইনি বলেন, 'কেদারনাথ ও বদ্রীনাথে খারাপ আবহাওয়ার জন্য সাবধানতাবশত চারধাম যাত্রা বাতিল করেছে শ্রীনগর পুলিশ। তবে সেখানে থাকার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের কোনও অসুবিধায় পড়তে হবে না। আবহাওয়া পরিষ্কার হলে পুণ্যার্থীদের যাত্রা ফের শুরুর আর্জি জানানো হয়েছে।' সাবধানতার কথা মাথায় রেখে উত্তরাখণ্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা NIT-র কাছে চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। চেকিং পয়েন্ট রয়েছে বদ্রীনাথ বাস স্ট্যান্ডের কাছেও। সাইনির কথায়, '...চারধাম যাত্রীদের থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। যাঁদের রাতে থাকার অনলাইন বুকিং রয়েছে, তাঁদের রুদ্রপ্রয়াগের দিকে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে। কিন্তু যাঁদের আগাম বুকিং.য়ের নেই, তাঁদের শ্রীনগরেই থাকতে আর্জি জানানো হচ্ছে।'

এপ্রিলেই চালু যাত্রা...
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এপ্রিলের শেষ সপ্তাহেই জানিয়েছিলেন, রাজ্য প্রশাসনের তরফে চারধাম যাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন। এএনআই সূত্রে খবর, পুষ্কর সিংহ ধামি বলেন, 'চার ধাম যাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের যাত্রাই ভাল হয়।' চামোলির জেলাশাসক জানান, সব সংশ্লিষ্ট দফতরকে যাত্রা শুরুর আগেই যাবতীয় কাজ সেরে রাখতে বলা হয়েছে। বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় সম্প্রতি বদ্রীনাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে যাবতীয় প্রস্ততি সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শীতকালে খারাপ আবহাওয়ার জন্য বন্ধ থাকে চারধাম। প্রতিবছরই গরমকালে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। ২৫ এপ্রিল সকাল ৬টা ২০ নাগাদ কেদারনাথ মন্দির খোলার কথা ছিল। চারধাম যাত্রার জন্য নতুন ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে আসে উত্তরাখণ্ড সরকার। তিনটি বিষয় রয়েছে এতে। এই পদ্ধতিতে চারধাম যাত্রীদের পরিচয়পত্র ও নথি, একটি কিউআর কোড এবং একটি রিস্ট ব্যান্ড থাকবে। নথিপত্র পরীক্ষার জন্য দীর্ঘক্ষণ ধরে দর্শনার্থীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএনআই সূত্রে খবর, রিস্ট ব্য়ান্ড, নথি-সহ করানো রেজিস্ট্রেশনের কাগজ গ্রহণযোগ্য। একজন দর্শনার্থীর রেজিস্ট্রেশন ঠিক রয়েছে কিনা তা দেখার জন্য মোবাইলে কিউআরকোড স্ক্যান করা যাবে।   

আরও পড়ুন:শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget