এক্সপ্লোর

Chennai on Covid19: কোভিড রোগীদের লক্ষণরেখা ! বাড়ির বাইরে পা দিলেই ২ হাজার টাকা জরিমানা

হোম কোয়ারেন্টিনে থাকা কোভিড রোগীরা বাড়ির বাইরে বেরোলেই গুনতে হবে জরিমানা। একবার ভুলের পর ফের একই কাজ করলে সোজা কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হবে করোনা পজিটিভ রোগীদের। এমনই জানিয়েছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন।

চেন্নাই: হোম কোয়ারেন্টিনে থাকা কোভিড রোগীরা বাড়ির বাইরে বেরোলেই গুনতে হবে জরিমানা। একবার ভুলের পর ফের একই কাজ করলে সোজা কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হবে করোনা পজিটিভ রোগীদের। এমনই জানিয়েছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন।

চেন্নাই পুরসভার তরফে জানানো হয়েছে যে, হোম কোয়ারেন্টিনে থাকা করোনা পজিটিভদের সঙ্গে তাদের পরিবারের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। মঙ্গলবার বাড়িতে থাকা কোভিড রোগীদের জন্য একটি বিবৃতি প্রকাশ করে গ্রেটার চেন্নাই কর্পোরেশন। সেখানে বলা হয়, হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের সুবিধার্থে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের যাতে বাড়ির বাইরে না আসতে হয়, সেদিকেও নজর দিয়েছে পুরসভা। 

হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের জন্য ২০০০ ফোকাস ভলেন্টিয়ারস কাজ করে চলেছে এলাকায়। এরাই বাড়ি বাড়ি গিয়ে খাবার ও ওষুধ পৌঁছে দিচ্ছে। এমনকী পুরসভার হয়ে রেগুলার হেলথ মনিটরিংয়ের কাজও করছে এই টিম। এদের ওপরই হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের নজদারির দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ বাড়ির বাইরে এলেই ব্যবস্থা নেবে গ্রেটার চেন্নাই কর্পোরেশন। মূলত, সংক্রমণ এড়াতেই এই কড়া পথ নিয়েছে পুরসভা।

বাড়িতে থাকা কোভিড রোগীরা নিয়ম না মানলে ব্যবস্থা নিতে পারবেন প্রতিবেশীরাও। পুরসভার দেওয়া নম্বরে ফোন করলেই জরিমানা করা হবে রোগীদের। একই ভুল বার বার করলে ওই করোনা রোগীদের পাঠানো হবে কোভিড কেয়ার সেন্টারে। কেন এত কড়াকড়ি তা নিয়ে মুখ খুলেছেন গ্রেটার চেন্নাই কর্পোরেশন কমিশনার গগন সিং বেদি। চেন্নাইয়ের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে সবাইকে সহযোগিতা করতে বলেছেন তিনি। চেন্নাইয়ের সোমবারের করোনা চিত্র বলছে, রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬১৫০ জন। সক্রিয় করোনা রোগী ৪৮,১৫৬ জন।

এদিন রাজ্যে পর্যাপ্ত করোনোর টিকা প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী এম কে স্তালিন। তিনি বলেন, রাজ্যেই কোভিড ১৯ ভ্যাকসিন ছাড়াও উন্নত মানের মেডিক্যাল সরঞ্জাম প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই জীবনদায়ী ওষুধ তৈরি করতে রাজ্য সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে আহ্বান করা হয়েছে। এ ক্ষেত্রে ৫০ কোটি টাকা দিয়ে পিপিপি মডেলে কাজ শুরু করতে পারবে কোম্পানিগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET Protest : আজই CJP-র সঙ্গে বসছে সরকার, তার আগেই বড় সিদ্ধান্ত সরকারের, শিক্ষা সচিবকে সরাল সরকার
আজই CJP-র সঙ্গে বসছে সরকার, তার আগেই বড় সিদ্ধান্ত সরকারের, শিক্ষা সচিবকে সরাল সরকার
অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
NEET প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাসপোর্ট বাতিল? ভাইরাল পোস্টে বিভ্রান্তি! যা জানাল দিল্লি পুলিশ...
NEET প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাসপোর্ট বাতিল? ভাইরাল পোস্টে বিভ্রান্তি! যা জানাল দিল্লি পুলিশ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget