এক্সপ্লোর

Assembly Election Voting:এড়ানো গেল না রক্তপাত, শুক্রবার ভোটগ্রহণ শেষ ছত্তিসগঢ় ও মধ্যপ্রদেশে

Chhattisgarh And Madhya Pradesh Voting:নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে শুক্রবার শেষ হল ছত্তিসগঢ় এবং মধ্যপ্রদেশ বিধানসভা ভোট।

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে শুক্রবার শেষ হল ছত্তিসগঢ় (Chattisgarh Assembly Election 2023) এবং মধ্যপ্রদেশ বিধানসভা (Madhya Pradhesh Assembly Election 2023) ভোট। এর মধ্যে মধ্যপ্রদেশে ভোটদান পর্ব শুরু হয় সকাল ৭টা নাগাদ। বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৭১.১১ শতাংশ। ছত্তিসগঢ়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় এদিন। মাওবাদী অধ্যুষিত বিন্দ্রানাওয়াগাড় আসনের ৯টি বুথ বাদ দিয়ে বাকি আসনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছিল সকাল ৮টায়। নিরাপত্তার কারণে ওই ৯টা বুথে ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়। তবে শেষ পর্যন্ত পুরোপুরি রক্তপাত এড়ানো যায়নি। যে গরিয়াবন্দ জেলায় ওই ৯টি বুথ রয়েছে, সেখানে আইইডি বিস্ফোরণে এক ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের মৃত্যু হয়। তিনি নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। 

ছত্তিসগঢ় নির্বাচন নিয়ে...
এদিন বিকেল ৫টা পর্যন্ত ছত্তিসগঢ়ে ৬৭.৩৪ শতাংশ ভোট পড়েছে। এবার ছত্তিসগঢ়ের ৭০টি আসনে ৯৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছাড়াও উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উপমুখ্যমন্ত্রী টি এস সিংহ দেও। এছাড়া বিজেপির তরফে ভোটে লড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিংহ, সাংসদ অরুণ রাও এবং বিধায়ক ব্রজমোহন আগরওয়াল। নির্বাচন পর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবে মিটলেও গরিয়াবন্দ জেলায় মাওবাদীদের রাখা আইইডি বিস্ফোরণে আইটিবিপি জওয়ানের মৃত্যু এড়ানো যায়নি। গরিয়াবন্দের অতিরিক্ত সুপার বলেন, 'নির্বাচনী আধিকারিকরা যখন ফিরছিলেন, তখন ঘটনাটি ঘটে। নির্বাচনী আধিকারিকরা গরিয়াবন্দে নিরাপদেই পৌঁছেছেন।...পুলিশ হাই অ্যালার্টে রয়েছে।' এছাড়া কসদল আসনে ভোট দিতে গিয়ে লাইনেই এক মহিলার মৃত্যু হয়। তবে সেই মৃত্যুর কারণ কী, এখন স্পষ্ট নয়। 

মধ্যপ্রদেশের ছবি...
গত বার বিধানসভা নির্বাচনের ফলাফল ও তার পর যা যা ঘটেছিল, সেই অতীত মাথায় রেখে মধ্যপ্রদেশ জয়ে মরিয়া কংগ্রেস। অন্য দিকে রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের প্রাক্তন সদস্য তথা রাহুল গাঁধীর একসময়ের বন্ধু জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার জন্য এই বিধানসভা নির্বাচন বিজেপির কাছে নিজের তাৎপর্য প্রমাণের লড়াই। এদিন মোরেনা জেলায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে। অন্য দিকে, রাজনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর ঘনিষ্ঠ এক ব্যক্তি দুই দলের লড়াইয়ে মারা যান বলে খবর। ইনদোর জেলার মউ এলাকায় সংঘর্ষে ৫ জন জখম হয়েছেন। মোরেনা জেলার দিমানি নির্বাচনী কেন্দ্র যেখানে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ  তোমরকে প্রার্থী করা হয়েছে. সেখানে সংঘর্ষের ঘটনায় দু'জন জখম হন। 

আরও পড়ুন:"বিদ্যুৎ চুরির" অভিযোগ, ৬৮ হাজারের বেশি টাকা জরিমানা প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget