এক্সপ্লোর

Chhattisgarh train accident: মালগাড়ির ঘাড়ে উঠল যাত্রীবোঝাই কামরা ! ছিটকে গেল সব, ছত্তীসগঢ় রেল দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যাত্রীবাহী ট্রেনটির লোকো পাইলট বিদ্যা সাগর। অল্পের জন্য বেঁচে গিয়েছেন সহকারী লোকো পাইলট রশ্মি রাজ।

বিলাসপুর : আবার রেল দুর্ঘটনা। আবার এক আতঙ্কের যাত্রা। মৃত্যুফাঁদে বহু প্রাণ। মঙ্গলবারই ছত্তীসগঢ়ের বিলাসপুরে দুই  ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঘটে ভয়াবহ দুর্ঘনা। যাত্রীবাহী ট্রেনের একটা বড় অংশ একেবারে উঠে পড়ে মালগাড়ির উপর। তখনই ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গুরুতর আহত হল বহুজনই। আশঙ্কাই ছিল, মৃতের সংখ্যা আরও বাড়বে। বুধবার সকালে শেষ পাওয়া  খবর অনুসারে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১।  ৬ জন মহিলা ও ২ জন শিশু সহ গুরুতর জখম হয়েছেন ২০ জন।

মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ জয়রামনগর স্টেশনের কাছে কোরবা প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। MEMU লোকাল ৬৮৭৩৩ গেভরা রোড থেকে বিলাসপুরের দিকে যাচ্ছিল। সেই সময় আপ লাইনের গটোরা থেকে বিলাসপুরের মধ্যে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, যাত্রীবাহী ট্রেনের একটা বড় অংশ সটান মালগাড়ির ওপরে উঠে যায়। তাতেই ভয়ঙ্কর বিপদ ঘটে। 

দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যাত্রীবাহী ট্রেনটির লোকো পাইলট বিদ্যা সাগর। অল্পের জন্য বেঁচে গিয়েছেন সহকারী লোকো পাইলট রশ্মি রাজ। তিনি গুরুতর আহত। দুর্ঘটনার কিছুক্ষণ আগে ব্রেক ভ্যান থেকে লাফিয়ে পড়েন মালবাহী ট্রেনের গার্ড। তিনি সামান্য আঘাত পেয়েছেন।

রেল আধিকারিকদের সূত্রে খবর, ধাক্কা এতটাই তীব্র ছিল যে যাত্রীবাহী একটি বগি পণ্যবাহী ট্রেনের একটি ওয়াগনে ধাক্কা দেয়। তারপর সোজা উপরে উঠে যায়। ধ্বংসস্তূপে আরও  দুই থেকে তিনজন আটকা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।  আহত বেশ কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে নিকটবর্তী অ্যাপোলো হাসপাতাল এবং বিলাসপুরের ছত্তীসগঢ় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (সিআইএমএস)-এ। 

রেলের তরফে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে। অপেক্ষাকৃত কম জখম যাত্রীদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। রেলওয়ে নিরাপত্তা কমিশনার (সিআরএস) জানিয়েছেন, এমন বিপর্যয় কীভাবে ঘটল,তার কারণ খুঁজে দেখা হচ্ছে।  

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই  দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। লিখেছেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। রাজ্য সরকার নিহতের নিকটাত্মীয়ের জন্য ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করছে। আহতদের ৫০,০০০ টাকা  করে ক্ষতিপূরণ দেওয়া হবে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget