এক্সপ্লোর

Maoists Encounter: ছত্তিশগড়ের বস্তারে গুলির লড়াই, এনকাউন্টারে খতম ১০ মাওবাদী

Chhattisgrah News: শুক্রবার সকালে সুকমা জেলার চারটি গ্রামে পুলিশের সঙ্গে এনকাউন্টারে খতম হল ১০ জন মাওবাদী। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।

কোন্টা: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ১০ জন মাওবাদী (Maoists Encounter)। শুক্রবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তারের কোন্টার ভেজজি এলাকায়। ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন স্থানীয় পুলিশ সুপার কিরণ চহ্বান। ঘটনাস্থল থেকে ইনসাস রাইফেল, একে-৪৭, সেল্ফ লোডিং রাইফেল সহ আরও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের কাছে খবর আসে মাওবাদীদের একটি দল ওড়িশা থেকে ছত্তিশগড়ে প্রবেশ করছে। এই খবর পাওয়ার পরেই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের তরফে অভিযান চালানো হয়।

আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

এপ্রসঙ্গে বস্তারের ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজ এনকাউন্টারের কথা নিশ্চিত করে জানান, এখনও পর্যন্ত ঠিক কতজন মাওবাদী খতম হয়েছে ও কত অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। এখন ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে। তা শেষ হলেই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, শুক্রবার সকালে ওড়িশা থেকে ছত্তিশগড়ে মাওবাদীদের একটি দল প্রবেশ করছে শুনে সুকমা জেলার ভেজজি পুলিশ স্টেশন এলাকার পার্বত্য এলাকায় অবস্থিত কোরাজুগডা, দান্তেসপুরম, নাগারাম এবং ভাণ্ডারপাডার গ্রামে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানরা। সেই সময়ে মাওবাদীদের সঙ্গে তাঁদের গুলির লড়াই হয়।

এই অভিযান প্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই জানান, তাঁর সরকার নকশালবাদকে সম্পূর্ণ নির্মূল করার জন্য জিরো টলারেন্স পলিসি নিয়েছে। তাঁর সরকার বস্তার এলাকার নাগরিকদের সুরক্ষা, শান্তি ও উন্নয়নের জন্য সবরকমের চেষ্টা চালাচ্ছে। ওই এলাকায় ফের শান্তি ফিরবে বলেই বিশ্বাস করে তাঁর প্রশাসন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে ছত্তিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম হয় ৩১ জন মাওবাদী। ঘটনাস্থল থেকে একে-৪৭ সহ একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেন নিরাপত্তা রক্ষীরা। প্রশাসন সূত্রে জানানো হয়, এই এনকাউন্টারটি মাওবাদীদের খতম করার জন্য এতদিনের মধ্যে সর্ববৃহৎ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jharkhand Assembly Election 2024 Exit Polls: ঝাড়খণ্ডের মসনদে এবার কে? সমর্থন ধরে রাখতে পারবেন সরেন? সামনে এল বুথফেরত সমীক্ষা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget