এক্সপ্লোর

ওপারে অ্যাম্বুলেন্স,দুর্যোগে উত্তাল মুড়িগঙ্গা, কাকদ্বীপে পৌঁছতে না পারায় বিনা চিকিৎসায় মৃত্যু শিশুর

ঘূর্ণিঝড়ে উন্মত্ত প্রকৃতির দাপটে বিপর্যস্ত গঙ্গাসাগরের জনজীবন। মূল ভূখণ্ডের সঙ্গে একের পর এক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। এই প্রতিকূলতাই প্রাণ কাড়ল নাবালকের।

হিন্দোল দে, সাগর: উত্তাল মুড়িগঙ্গার একপারে অপেক্ষায় অ্যাম্বুল্যান্স। অন্য পারে অসুস্থ শিশুকে নিয়ে নদী পেরনোর চেষ্টায় মা। কিন্তু শেষরক্ষা হল না। অভিযোগ, সময়ে কাকদ্বীপে পৌঁছতে না পারায় কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হল ৯ বছরের স্কুলপড়ুয়ার! দক্ষিণ ২৪ পরগনার সাগরে মর্মান্তিক ঘটনা। আগে জানালে ব্যবস্থা নিত প্রশাসন। দাবি কাকদ্বীপের মহকুমাশাসকের।

প্রকৃতির কাছে মানুষ, ভীষণ....ভীষণ অসহায়! সদ্য নাতি হারা প্রৌঢ়ার বিলাপ আর মুড়িগঙ্গার উত্তাল ঢেউ, যেন সেই চরম সত্যিটা আরও একবার মনে করিয়ে দিল।ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।একদিকে বঙ্গোপসাগর...আরেকদিকে জালের মতো ছড়িয়ে থাকা নদ-নদী।

ঘূর্ণিঝড়ে উন্মত্ত প্রকৃতির দাপটে বিপর্যস্ত গঙ্গাসাগরের জনজীবন। মূল ভূখণ্ডের সঙ্গে একের পর এক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। এই প্রতিকূলতাই প্রাণ কাড়ল নাবালকের।

৯ বছরের অভিনব প্রধান ক্লাস ফোরে পড়ত। সাগরের মন্দিরতলা গ্রামে বাড়ি। দুর্যোগের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে অভিনব। পরিজনদের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে বাড়াবাড়ি হওয়ায়, অভিনবকে নিয়ে যাওয়া হয় সাগরের রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে। কিন্তু, অবস্থা খারাপ হতে অভিনবকে রেফার করে দেওয়া হয় কলকাতায়।পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন, কাকদ্বীপে থাকা আত্মীয়দের সঙ্গে।জোগাড় হয় অ্যাম্বুল্যান্স।কিন্তু, উত্তাল নদী পেরিয়ে তাকে নিয়েই যাওয়া যায়নি হাসপাতাল অবধি।কার্যত লকডাউনের কারণে এমনতিই ফেরি বন্ধ।তারওপর এমন ভয়াবহ দুর্যোগ।

নদীর একপারে অপেক্ষায় রইল অ্যাম্বুল্যান্স...আর অন্য পারে নিজের ছেলেকে, একটু একটু করে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখলেন মা। সত্যিই অসহনীয় এক পরিস্থিতি।

কাকদ্বীপের মহকুমাশাসকের দাবি, বিষয়টি প্রশাসনের নজরেই আনা হয়নি। শিশুর পরিবারের সদস্যরাও কেউ যোগাযোগ করেননি। জানতে পারলে, হাজারও প্রতিবন্ধতা থাকলেও, আমরা শিশুটিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম।

৯ বছরের অভিনব ভালো গান করত। সে গান আর কোনওদিন শোনা যাবে না। নদীর পাড়ে কার্যত বিনা চিকিৎসায় প্রাণ গেল ছোট্ট ছেলেটার। অসহায় পরিবারের সদস্যদের কান্না মিশল মুড়িগঙ্গার জলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget