এক্সপ্লোর

BF.7 Omicron variant: চরিত্র বদলে আরও ভয়ঙ্কর! একের থেকে ১৮ জনে ছড়াতে পারে, চিনে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের জাতভাই

China Covid Cases: বাকি সব রূপকে পিছনে ফেলে, গত এক বছরেরও বেশি সময় ধরে ওমিক্রন দাপিয়ে বেড়াচ্ছে।  BF.7 রূপও সেই চরিত্রবদলেরই ফসল।

বেজিং: অশনি সঙ্কেত মিলেছিল আগেই। চিনে এ বার পরিস্থিতি ভয়াবহ হওয়ার দিকেই এগোচ্ছে (China Covid Cases)। উপসর্গহীন রোগী ছাড়াই দৈনিক ২ হাজারের বেশি মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন নোভেল করোনাভাইরাসে (China Covid Outbreak)। এই মুহূর্তে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে করোনার BF.7 রূপ। অর্থাৎ আক্রান্ত রোগীদের অধিকাংশই BF.7-এ আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে (BF.7 Omicron variant)।

২০১৯-এর শেষ দিকে চিনেই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পর থেকে একাধিক বার চরিত্র বদলেছে অতি সংক্রামক এই ভাইরাস। এর মধ্যে বাকি সব রূপকে পিছনে ফেলে, গত এক বছরেরও বেশি সময় ধরে ওমিক্রন দাপিয়ে বেড়াচ্ছে।  BF.7 রূপও সেই চরিত্রবদলেরই ফসল, ওমিক্রনের বংশ বা জাতভাই।

ওমিক্রনে বংশ করোনার BA.5.2.1.7 বা BF.7 রূপ

ওমিক্রনেরই বংশধর BA.5.2.1.7 রূপ, সংক্ষেপে যাকে BF.7 বলা হয়। যে হারে চিনে সংক্রমণ উত্তরোত্তর বেড়ে চলেছে, তাতে বলা যায় যে, BF.7 করোনার অতি সংক্রামক রূপগুলির মধ্যে অন্যতম। অতি দ্রুত এর উন্মেষ ঘটে। দ্রুত এবং অতি সহজে সংক্রমণ ছড়ায়। শুধু তাই নয়, প্রতিরোধী টিকা নেওয়া থাকলেও এর সংক্রমণ থেকে রক্ষা মেলে না।

করোনার BF.7 রূপের উপসর্গ

BF.7-এ এখনও পর্যন্ত যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে বিশেষ কিছু উপসর্গ দেখা গিয়েছে, যেমন, জ্বর, কাশি, গলাব্যথা, নাক দিয়ে জল পড়া। অতিমারি বিশেষজ্ঞদের আশঙ্কা, অতি সংক্রামক করোনার এই রূপের প্রকোপে কমপক্ষে ১০ লক্ষ মানুষের মৃত্য়ু হতে পারে আগামী কয়েক মাসের মধ্যে।

আরও পড়ুন: WB Covid Update : নতুন করে কোভিড সতর্কবার্তা দেশে, কী পরিস্থিতি রাজ্যে ?

করোনার BF.7 রূপ অতি সংক্রামক

বিজ্ঞানীরা জানিয়েছেন, ওমিক্রনের বংশ BF.7-এর প্রজনন ক্ষমতা ১০ থেকে ১৮.৬-এর মধ্যে। অর্থাৎ একবার কোনও ব্যক্তি যদি সংক্রমিত হন, তাঁর থেকে গড়ে ১০ থেকে ১৮.৬ জন সংক্রমিত হতে পারেন। সংক্রমিতদের মধ্যে অধিকাংশের কোনও উপসর্গই না থাকতে পারে। ফলে তাঁদের চিহ্নিত করা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে সরকার এবং প্রশাসনের পক্ষে।

কয়েক লক্ষ মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা

একটি সমীক্ষায় দেখা গিয়েছে, চিনের মোট জনসংখ্যার ৮৫ শতাংশ যদি চতুর্থ বুস্টার টিকা নেন, তবেই সংক্রমণের গতিরোধ করা সম্ভব। তাতে ৩ থেকে ৫৯ বছর বয়সি ৯৫ শতাংশ জনসংখ্যা লাভবান হবেন। তাই ৩ থেকে ৫৯ এবং ১৮ থেকে ৫৯ বছর বয়সিদের মধ্যে বুস্টার টিকার হার যদি ৯৫ শতাংশ থাকে, তবেই প্রতি ১০ লক্ষে সামগ্রিক মৃত্যুহার ২৪৯ এবং ৩০৫-এ বেঁধে রাখা যাবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।  

চিনের করোনা পরিস্থিতি অনুধাবন করে অতিমারি বিশেষজ্ঞ এরিক ফিগল-ডিং জানিয়েছেন, আগামী তিন মাসে চিনের জনসংখ্যার ৬০ শতাংশকে কাবু করে ফেলবে করোনা। আগামী তিন মাসের মধ্যে BF.7-এর প্রকোপে গোটা বিশ্বের ১০ শতাংশ জনসংখ্যা সংক্রমিত হবেন বলেও দাবি তাঁর।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
Job News: উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget