এক্সপ্লোর

পরিস্থিতি ‘খতিয়ে দেখছে’, টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপে ভারতের নিষেধাজ্ঞায় ‘গভীর উদ্বেগ’ চিনের

বেশ কিছুদিন ধরেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে। তা আরও জোরদার হয়েছে গালওয়ানে চিন ও ভারতের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর পর। এই প্রেক্ষাপটে গতকাল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রক তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ এ ধারার আওতায় ন্যস্ত ক্ষমতা ব্যবহার করে ৫৯টি অ্যাপ ব্লক করার সিদ্ধান্ত নেয়।

বেজিং: লাদাখে গালওয়ান উপত্যকায় চিন-ভারত সেনাবাহিনীর সংঘর্ষের প্রেক্ষাপটে ভারতের জনপ্রিয় টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার ঘোষণায় তারা গভীর ভাবে উদ্বিগ্ন বলে জানাল চিন। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান জানিয়েছেন, তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। ঝাও বলেছেন, আমরা জোর দিয়ে বলতে চাই যে, চিনা সরকার সবসময় চিনের ব্যবসায়ীদের আন্তর্জাতিক ও স্থানীয় আইন, নিয়মবিধি মেনে চলতে বলে। ভারত সরকারেরও দায়িত্ব চিনা বিনিয়োগকারী সমেত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সবার আইনি অধিকার বহাল রাখা। সোমবার ভারত টিকটক, ইউসি ব্রাউজার সমেত ৫৯টি চিনা মোবাইল অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে তার স্বপক্ষে সওয়াল করে যে, সেগুলি দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব ও সংহতির পক্ষে বিপদ। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রক এই অ্যাপগুলি ব্লক করতে মোবাইল ফোন কোম্পানিগুলিকে আনুষ্ঠানিক নির্দেশও পাঠিয়েছে। বেশ কিছুদিন ধরেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে। তা আরও জোরদার হয়েছে গালওয়ানে চিন ও ভারতের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর পর। এই প্রেক্ষাপটে গতকাল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রক তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ এ ধারার আওতায় ন্যস্ত ক্ষমতা ব্যবহার করে ৫৯টি অ্যাপ ব্লক করার সিদ্ধান্ত নেয়। তাদের কাছে খবর রয়েছে যে, অ্যাপগুলি ভারতের সংহতি, সার্বভৌমত্ব, সুরক্ষা,প্রতিরক্ষা ও শৃঙ্খলার পরিপন্থী কাজকর্মে যুক্ত। সরকার এমআই কমিউনিটি, এমআই ভিডিও কল সহ চিনা হ্য়ান্ডসেট নির্মাতা শাওমির বেশ কিছু অ্যাপও নিষিদ্ধ করেছে। শাওমি ভারতের সবচেয়ে বড় হ্যান্ডসেট ব্র্যান্ড। সরকারের দাবি, এহেন পদক্ষেপ কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর স্বার্থ রক্ষা করবে। ভারতীয় সাইবার দুনিয়ার সুরক্ষা ও সার্বভৌমত্ব সুনিশ্চিত করতে একেবারে টার্গেট বেঁধে পদক্ষেপ করা হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে। এদিকে ভারতে প্রাইভেট ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপিটাল, ভ্যালুয়েশনের ওপর নজরদারি চালানো সংস্থা ভেঞ্চার ইনটেলিজেন্স জানিয়েছে, ২০১৫-১৯ পর্বে আলিবাবা, টেনসেন্ট, টিআর ক্যাপিটাল ও হিলহাউস ক্যাপিটাল সহ চিনা বিনিয়োগকারীরা বিভিন্ন ভারতীয় স্টার্টআপে ৫.৫ বিলিয়ন ডলারের ওপর বিনিয়োগ করেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : ফুটপাথবাসীকে ধমক পুরমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর দরবারে হাজির মহিলা
ফুটপাথবাসীকে ধমক পুরমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর দরবারে হাজির মহিলা
Assam News : রাতভর হোমস্টে-তে কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ, পরে রাস্তার ধারে ফেলে দিয়ে গেল অভিযুক্ত ৫ !
রাতভর হোমস্টে-তে কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ, পরে রাস্তার ধারে ফেলে দিয়ে গেল অভিযুক্ত ৫ !
TMC News: তৃণমূলের দুই শিবিরকে সভায় অনুমতি দিল আদালত, জমায়েতে দেওয়া হল এই শর্ত…
তৃণমূলের দুই শিবিরকে সভায় অনুমতি দিল আদালত, জমায়েতে দেওয়া হল এই শর্ত…
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

ভিডিও

TMC Vs TMC News | ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এমনই অভিযোগ তুললেন আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকি
Durgapur - TMC News | দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাল স্থানীয়দের একাংশ
SSKM Hospital News | SSKM-এর ট্রমা কেয়ারের সামনে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার | ABP ANANDA LIVE
Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে হামলার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি | ABP ANANDA LIVE
Mamata Banerjee on Annapurna Yojana | অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget