এক্সপ্লোর

করোনা রুখে দেওয়া অ্যান্টিবডির স্থায়িত্ব খুব বেশি হলে ৩ মাস, বলছেন চিনা গবেষকরা

অনলাইন রিসার্চ পত্রিকা নেচার মেডিসিনে এই গবেষণার বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞরা এ ব্যাপারে কিছু না বললেও গবেষণার ফলে পরিষ্কার, করোনা থেকে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব প্লাজমা দান করা উচিত। কারণ যত দেরি হবে অ্যান্টিবডির মেয়াদ তত কমে যাবে।

বেজিং: করোনাভাইরাস থেকে যাঁরা সেরে উঠেছেন তাঁরা নিজেদের প্লাজমা দান করতে একটুও দেরি করবেন না। দেরি হয়ে গেলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তা আর থাকবে না। চিনের গবেষকদের একটি দল বলছে, ওই অ্যান্টিবডির স্থায়িত্ব ২-৩ মাসের বেশি নয়, ফলে দেরি হলে তাঁদের প্লাজমা করোনা আক্রান্তদের কাজে আর নাও লাগতে পারে। করোনার সঙ্গে লড়াইয়ে যে দুই অ্যান্টিবডি মুখ্য ভূমিকা নিয়েছে তারা হল ইমিউয়োগ্লোবিন জি (IgG) ও নিউট্রালাইজিং অ্যান্টিবডি। তবে করোনাকে সাফল্যের সঙ্গে রুখে দিতে IgG-র ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। চিনের চোংকিং মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, তাঁরা ৭৪ জনের শারীরিক অবস্থা নিয়ে ৩ মাস পরীক্ষানিরীক্ষা করেন। ৭৪ জনের মধ্যে ৩৭ জনের শরীরে করোনার কোনও লক্ষণ ছিল না, বাকি ৩৭ জনের করোনা ধরা পড়ে, তারপর সেরেও ওঠেন। গবেষণায় তাঁরা দেখেছেন, করোনা থেকে সেরে ওঠার পর ২ মাস পর্যন্ত রক্তে ইমিউয়োগ্লোবিন জি (IgG) অ্যান্টিবডির মাত্রা গড়ে ৭৬.২ শতাংশ পর্যন্ত কমে যাচ্ছে, আর নিউট্রালাইজিং অ্যান্টিবডির মাত্রা কমছে ১১.৭ শতাংশ পর্যন্ত। আর যাঁরা অ্যাসিম্পটম্যাটিক ছিলেন অথচ করোনা থেকে সেরে উঠেছেন, তাঁদের রক্তে এই সময় IgG অ্যান্টিবডির মাত্রা গড়ে ৭১.১ শতাংশ কমে যাচ্ছে,  নিউট্রালাইজিং অ্যান্টিবডি কমছে ৮.৩ শতাংশ। অনলাইন রিসার্চ পত্রিকা নেচার মেডিসিনে এই গবেষণার বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।  বিশেষজ্ঞরা এ ব্যাপারে কিছু না বললেও গবেষণার ফলে পরিষ্কার, করোনা থেকে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব প্লাজমা দান করা উচিত। কারণ যত দেরি হবে অ্যান্টিবডির মেয়াদ তত কমে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget