এক্সপ্লোর

Narendra Modi: 'অনেক কিছু জানা যায় আপনার থেকে', চিনের পাঠানো গাড়িতে একসঙ্গে মোদি-পুতিন, বিশ্বকে বিশেষ বার্তা?

SCO Summit 2025: চিনের পাঠানো অরাস গাড়িতে প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একসঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য যান।

নয়া দিল্লি: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-খাঁড়ার আবহেই এক মঞ্চে ভারত-চিন-রাশিয়া। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে ৭ বছর পর গতকাল চিনে পা রেখেছেন নরেন্দ্র মোদি। এই সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।  

চিনের পাঠানো অরাস গাড়িতে প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একসঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য যান। দুই নেতা তাদের দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিয়ানজিনের একটি পাঁচ তারকা হোটেল রিটজ-কার্লটনে যান।

সেই ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশালে তিনি লিখেছেন, 'এসসিও শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান শেষে, রাষ্ট্রপতি পুতিন এবং আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকস্থলে গিয়েছিলাম। তার সঙ্গে কথোপকথন সর্বদা অন্তর্দৃষ্টিপূর্ণ। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়াটা সবসময়ই খুব আনন্দের।'

রাশিয়া থেকে তেল কেনায় আমেরিকা ভারতীয় পণ্যের রফতানির ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর ভারত-আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে। বারবার মার্কিন চোখরাঙানি সত্ত্বেও ভারত অবশ্য রুশ তেল কেনা বন্ধ করেনি। এর মধ্যেই ভারত-চিন-রাশিয়ার এক মঞ্চে আসা। ১০ সদস্যের SCO সম্মেলনকে তাই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।                                         

এসসিও সম্মেলনের মধ্যেই দেখা হল দুই রাষ্ট্রপ্রধানের। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি। অতীতেও পুতিনের সঙ্গে আলিঙ্গন কূটনীতি সেরেছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয় পণ্যের জন্য সেদেশের বাজার খুলে দেওয়া হবে। আমেরিকা ভারতীয় পণ্য না কিনলে রাশিয়া কিনবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।                                      

এদিকে, পুতিন তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার ফোরামে বলেছেন, 'এই ক্ষেত্রে, ইউক্রেনীয় সংকট সমাধানের লক্ষ্যে চিন ও ভারতের প্রচেষ্টা এবং প্রস্তাবগুলির আমরা অত্যন্ত প্রশংসা করি'। ভারতের শান্তি প্রচেষ্টার কথাও পুতিনের কথায় উঠে আসে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনার কথাও বলেন।   

চিনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলনে ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি এবং শি জিনপিং। এসসিও সম্মেলনে বক্তব্য রাখার আগে, হালকা মেজাজে দেখা গেল তিন রাষ্ট্রপ্রধানকে।  একান্তে আলোচনা করতে দেখা গেল বেশ কিছুক্ষণ।                            

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget