এক্সপ্লোর

পাকিস্তানে ১ লক্ষ 'হাঁস সৈন্য' পাঠাচ্ছে চিন, কিন্তু কেন?

কিছুদিন ধরেই পঙ্গপালের উপদ্রবে জেরবার পাকিস্তান।পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশ থেকে পাঠানো হবে হাঁসগুলি।

নয়াদিল্লি: পঙ্গপালের উপদ্রবে জেরবার পাকিস্তান। তাই  তাদের এই বিপর্যয়ের সময়ে এগিয়ে এল শীত-গ্রীষ্ম-বর্ষা – সব মরশুমের বন্ধু রাষ্ট্র চিন।

খবরে প্রকাশ, যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দিতে সেখানে ১ লক্ষ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চিন। তবে, এই সেনা মানুষের নয়, হংসের!

বেশ কিছুদিন ধরেই পঙ্গপালের ঝাঁক হানা দিয়েছে পাকিস্তানে। মূলত, পূর্ব আফ্রিকা থেকেই ওই পঙ্গপালের পাল হানা দিয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানে ওই পঙ্গপালের ঝাঁক একরের পর একর জমির শস্য নষ্ট করে ফেলছে।

পরিস্থিতি এতই জটিল আকার ধারণ করেছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হানাকে গত ২ দশকের সবচেয়ে ভয়াবহ উল্লেখ করে সাহায্যের জন্য চিনের দ্বারস্থ হয়েছেন। পাকিস্তানের এই বিপদের দিনে তাদের ফেরাতে পারেনি বন্ধু চিন।

জানা গিয়েছে, পঙ্গপালের হানা সামলাতে বিশেষ 'শৃঙ্খলাপরায়ণ' হাঁসগুলিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বেজিং। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই হাঁসের প্রজাতি মূলত পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশ থেকে পাঠানো হবে। তবে, পূর্ণবয়স্ক নয়, হাঁসের ছানাকেই পাঠানো হবে বলে খবর।

আপাতত, ঠিক হয়েছে ১ লক্ষ হাঁসছানার এই সৈন্যকে পাঠানো হবে। পঙ্গপালের হানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিন্ধ, বালোচিস্তান ও পঞ্জাব প্রদেশ। ইতিমধ্যেই, চিনা কৃষি ও গ্রামীণ মন্ত্রকের বিশেষজ্ঞরা সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

কিন্তু, কেন হাঁস পাঠানো হচ্ছে? বা এই প্রজাতির হাঁসের বিশেষত্বই বা কী? চিনা বিষেশজ্ঞ লিউ লিঝি জানান, দুদশক আগে, ঠিক এরকম পঙ্গপালের হানায় জেরবার হয়েছিল চিন। সেই সময় এই বিশেষ প্রজাতির হাঁস দিয়ে তার মোকাবিলা করা হয়েছিল।

লিউয়ের মতে, হাঁসের ব্য়বহার মুরগির তুলনায় সাশ্রয়কর এবং এর কার্যকারিতা অনেক বেশি। পাশাপাশি, কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয় না। ফলত, পরিবেশ ও ফসলের প্রাকৃতিক গুণমান রক্ষা পায়।

লিউ জানান, হাঁস সর্বদা একটা জটলায় থাকে। এদের সামলানো অত্যন্ত সহজ। সবচেয়ে বড় কথা, একটা মুরগি একদিন গড়ে ৭০টা পঙ্গপাল খেতে পারে। সেখানে একটা হাঁসের ক্ষমতা ২০০। অর্থাৎ, প্রায় তিনগুন মারণ ক্ষমতা।

এখানেই শেষ নয়। এই হাঁসগুলি প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতিতেও স্বচ্ছন্দে জীবিত থাকতে পারে। পাখি বা ব্য়াঙের তুলনায় এরা অনে বেশি শৃঙ্খলাপরায়ণ। এই হাঁসের প্রজাতি পঙ্গপালের তুখোড় শিকারী বলেই পরিচিত।

লিউ শেষে যোগ করেন, একবার পঙ্গপালের সমস্যা মিটে গেলে, পরবর্তীকালে, এই হাঁসগুলিকে খাওয়া যায়। তিনি বলেন, এই প্রজাতির হাঁসের মাংস অত্যন্ত নরম এবং সুস্বাদুও বটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR vs PBKS Live: ইডেনে ২২ বল খেলার পরই বৃষ্টি, শুরুতেই ধাক্কা কেকেআরে, মাঠে শাহরুখ
ইডেনে ২২ বল খেলার পরই বৃষ্টি, শুরুতেই ধাক্কা কেকেআরে, মাঠে শাহরুখ
Abhishek On Pakistan: কলকাতায় 'হামলা' চালানোর হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর, পাল্টা কী বললেন অভিষেক ?
কলকাতায় 'হামলা' চালানোর হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর, পাল্টা কী বললেন অভিষেক ?
Weather Update: শোঁ শোঁ করে আওয়াজ, আচমকাই আকাশে আলোর ঝলকানি, তীব্র ঝড় ও বৃষ্টি শুরু কলকাতায় !
শোঁ শোঁ করে আওয়াজ, আচমকাই আকাশে আলোর ঝলকানি, তীব্র ঝড় ও বৃষ্টি শুরু কলকাতায় !
Soumya Basu:চুঁচুড়ার BJP প্রার্থীর প্রচারে প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসু, তুললেন 'জয় শ্রীরাম' স্লোগান !
চুঁচুড়ার BJP প্রার্থীর প্রচারে প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসু, তুললেন 'জয় শ্রীরাম' স্লোগান !

ভিডিও

WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি
West Bengal Election 2026 | নির্বাচনের আগে, জনগণের মনের কথাই গানের সুরে শোনালেন লগ্নজিতা চক্রবর্তী | ABP Ananda LIVE
TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Lab Grown Gold : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
Embed widget