এক্সপ্লোর

Chinese National Arrested : পানিট্যাঙ্কিতে এসএসবি-র জালে চিনের নাগরিক, উদ্ধার আমেরিকার পাসপোর্ট ও ভারতের প্যান কার্ড

চিনের ওই নাগরিকের কাছ থেকে আমেরিকার পাসপোর্ট ও ভারতের প্যান কার্ড উদ্ধার হয়েছে।

বাচ্চু দাস, পানিট্যাঙ্কি : অবৈধভাবে নেপালে প্রবেশ করার সময় এক চিনা নাগরিককে আটক করল এসএসবি। তার সঙ্গে থাকা শিলিগুড়ির এক বাসিন্দাকেও আটক করা হয়। পরে তাদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার ভোররাতে ভারত-নেপাল সীমান্তের পানিট‍্যাঙ্কি বর্ডারের ৪১ নম্বর ব‍্যাটেলিয়নের এস‌এসবির হাতে ধরা পড়ে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

চিনের ওই নাগরিকের কাছ থেকে আমেরিকার পাসপোর্ট ও ভারতের প্যান কার্ড উদ্ধার হয়েছে। দু'টিতেই আলাদা আলাদা নাম ছিল। এছাড়া ধৃতের কাছে থেকে আইফোন, ভারতীয় মুদ্রায় নগদ ৭ হাজার ৬০০ টাকা, নেপালের মুদ্রা, ভদ্রপুর থেকে কাঠমাণ্ডু যাওয়ার বিমানের টিকিট পাওয়া গিয়েছে। তার সঙ্গে থাকা শিলিগুড়ির বাসিন্দা প্রেম্বা ভুটিয়াকেও আটক করা হয়।

জানা গেছে, পেম্বা চিনা নাগরিককে নেপাল সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই দুই জনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। খড়িবাড়ি থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

সম্প্রতি মালদার (Malda) ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে হান জুনওয়ে নামে বছর ৩৬-এর চিনের এক নাগরিককে গ্রেফতার করে বিএসএফ। বিএসএফ (BSF) বিবৃতি দিয়ে জানায়, হান জুনওয়ে একজন ভয়ঙ্কর অপরাধী। আইবি সূত্রে খবর পাওয়া যায়, চিনের সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক করেছিল সে।

সিম বক্স ব্যবহার করে টেলিফোনিক কলকে ডেটা কলে রূপান্তর। চিনে (China) সিম পাচার। মালদায় ধৃত হানকে জেরার পর এসব তথ্য সামনে আসে পুলিশ ও এনআইএ (NIA)-র কাছে। পরে তার আইফোনটি খুলতে পারে এসটিএফ। আইফোন থেকে মেলে বহু সন্দেহভাজনের হদিস। এর মধ্যে ভারতীয় ও চিনা নাগরিক ছাড়াও ছিল অন্যান্য দেশের নাগরিকরাও।

আরও পড়ুন ; দেশে বড়সড় সাইবার হানার ছক চিনের? STF-এর হেফাজতে ধৃত চিনা নাগরিক

হান ভারত থেকে চিনে তেরশোটি সিম পাচার করেছিল বলে অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে দাবি, সিমকার্ড জোগাড় করতে রীতিমতো জাল বিস্তার করেছিল হান। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তার স্ত্রী। NIA সূত্রে খবর পাওয়া যায়, চিনে ১ হাজার ৩০০টি সিম পাচার করেছে হান। এ ছাড়াও, চিনে ১ হাজার ডেটাবেস পাঠিয়েছে।

জানা যায়, সিমকার্ড জোগাড় করতে রীতিমতো জাল বিস্তার করেছিল হান। মাথায় ছিল সে নিজেই, একাজে নিজের স্ত্রীকেও ব্যবহার করেছিল, বর্তমানে হানের স্ত্রী রয়েছে চিনের হেবেই প্রদেশে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Murshidabad: ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget