এক্সপ্লোর

রাজধানীর বাজেট হোটেল, অতিথিশালা আর ভাড়া দেওয়া হবে না চিনাদের, সিদ্ধান্ত মালিক সংগঠনের

কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) নামে বণিক সংগঠনটি ব্যবসায়ী ও পরিষেবা দাতাদের চিনকে বয়কট করার যে আবেদন করেছে, তাতে সাড়া দিয়েই চিনাদের হোটেল, গেস্ট হাউসে আর জায়গা দেওয়া হবে না বলে ঠিক করেছেন তার মালিকরা।

নয়াদিল্লি: লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ‘বয়কট চিন’ ধ্বনি জোরদার হচ্ছে। চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে সর্বভারতীয় বণিক সংগঠন। এই চিন-বিরোধী আবহে দিল্লির হোটেল অ্যান্ড হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন (ধ্রুব) রাজধানীর কোনও অতিথিশালা, হোটেলে চিনা নাগরিকদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল। রাজধানীর বাজেট,সস্তার হোটেলগুলির মালিকদের এই সংগঠন চিনারা আর স্বাগত নন বলে জানিয়েছে। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) নামে বণিক সংগঠনটি ব্যবসায়ী ও পরিষেবা দাতাদের চিনকে বয়কট করার যে আবেদন করেছে, তাতে সাড়া দিয়েই চিনাদের হোটেল, গেস্ট হাউসে আর জায়গা দেওয়া হবে না বলে ঠিক করেছেন তার মালিকরা। রাজধানী শহরে বাজেট হোটেল, গেস্ট হাউসের সংখ্যা প্রায় ৩ হাজার। চিন ভারতের সঙ্গে যে আচরণ করছে, ভারতীয় জওয়ানদের যেভাবে খতম করেছে, তাতে ক্ষুব্ধ হোটেল মালিক সংগঠনের সাধারণ সম্পাদক বলেছেন, দিল্লির সব হোটেল, গেস্টহাউস তাদের সিদ্ধান্ত মানবে বলে তাঁরা আশা করছেন। তিনি বলেছেন, সিএআইটি যখন সারা দেশে চিনা মাল বয়কটের পক্ষে প্রচার করছে, সেসময় ব্যবসায়ীদের মনেও ক্রোধ, অসন্তোষ পুঞ্জীভূত হয়েছে। দিল্লির হোটেল, গেস্টহাউস ব্যবসায়ীরা এতে সামিল হবেন এবং সেকথা মাথায় রেখেই আমরা ঠিক করেছি, দিল্লির বাজেট হোটেল বা অতিথিশালায় কোনও চিনা লোকজনকে জায়গা দেওয়া হবে না। সিএআইটি-র সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটা পরিষ্কার হচ্ছে যে, দেশের বিভিন্ন অংশের মানুষ চিনা পণ্য বয়কটের ডাকে যোগ দিচ্ছেন। এবার সিএআইটি পরিবহণকর্মী, কৃষক, হকার, ছোট শিল্পসংস্থা, ভোগ্যপণ্য নির্মাতা, মহিলা শিল্পোদ্যোগীদের জাতীয় সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করে এই প্রচারে সামিল করানোর চেষ্টা করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget